এক ঝলক
বিশ্বকাপ থেকে বিদায়ের পর পোকারে মজেছেন নেইমার দুর্নীতির অভিযোগে বসিরহাটের কাউন্সিলরের বাড়িতে ভাঙচুর ব্রাউন সুগারের বকেয়া লেনদেনে খুন দাদা, সংকট জনক ভাই হুমায়ুন কবিরকে ফের রেজিনগর থানায় তলব নির্মল ঘোষ জেলে যাবেই দাবি অর্জুন সিংয়ের

আয়কর দিবসে রহড়ায় বিশেষ স্বচ্ছতা অভিযান

নিজস্ব সংবাদদাতা: আসন্ন ১৬৭তম আয়কর দিবস উদ্‌যাপনের অংশ হিসেবে পশ্চিমবঙ্গ ও সিকিম অঞ্চলের আয়কর বিভাগের উদ্যোগে আজ মঙ্গলবার উত্তর ২৪ পরগনার রহড়ার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হল বিশেষ 'স্বচ্ছতা অভিযান' কর্মসূচি।
Ganamadhyam
15 July, 2026



বৃক্ষরোপনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন পশ্চিমবঙ্গ ও সিকিম অঞ্চলের প্রধান মুখ্য আয়কর কমিশনার শ্রীমতী সুরভি ভার্মা গর্গ (আইআরএস)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী কমলাস্থানন্দ মহারাজ, অধ্যক্ষ, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয়। এই উদ্যোগের অংশ হিসেবে রামকৃষ্ণ মিশন বয়েজ হোম, রহড়া-এর অনাথ ছাত্রদের মধ্যে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এরপর নিকটবর্তী আদিবাসী গ্রাম মহাদেব-এর-আঠ-এ শ্রমদান (স্বেচ্ছাসেবামূলক সমাজসেবা) এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। আয়কর বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের পাশাপাশি রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও গ্রাম পরিষ্কার- পরিচ্ছন্নতার কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করেন। এছাড়াও গ্রামের শিশুদের মধ্যে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
ই-পেপার