এক ঝলক
একশো কোটির বেশি বিনিয়োগে জেলা পরিষদ ও পঞ্চায়েতের অনুমতি লাগবে না: মুখ্যমন্ত্রী ডানকুনিতে কারখানা সম্প্রসারণে ৬০০ কোটির লগ্নি, উপস্থিত মুখ্যমন্ত্রী নিহত ইন্দ্রজিতের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ৩২ ভারতীয় পর্যটক-সহ নৌকা ডুবি ভিয়েতনামে, মৃত্যু অন্তত ১৫ নিজস্ব সংবাদদাতা: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় নির্যাতিতার ভিসেরা নমুনা ও রিপোর্ট কারচুপি বা বিকৃত করার অভিযোগে এবার তদন্ত শুরু করল সিবিআই। কারণ, এবার নির্যাতিতার পরিবারের করা আবেদনে মান্যতা দিয়েছে শিয়ালদহ আদালত৷

বহরমপুরে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান

অভিজিৎ মন্ডল(ফারাক্কা):রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিকল্প হিসেবে জাতীয় কংগ্রেসই একমাত্র ভরসা—এই বার্তা দিয়ে দলবদল করলেন বহরমপুরের একদল যুবক ও ছাত্রনেতা। শনিবার বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা হাতে তুলে নেওয়ার মাধ্যমে তারা কংগ্রেসে যোগ দিলেন। এদিন সাংবাদিক সম্মেলন করে তাঁরা শাসকদলের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তোলেন।
Ganamadhyam
12 July, 2026
যোগদানকারী ছাত্রনেতাদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে বহরমপুরের যুব ও ছাত্র রাজনীতি তৃণমূলের নিয়ন্ত্রণে থাকলেও বর্তমান পরিস্থিতিতে তাঁরা আর সেখানে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। তাঁদের দাবি, তৃণমূল কংগ্রেসে থাকাকালীন দলের নেতৃত্ব এবং আইপ্যাক এর পক্ষ থেকে সবসময় অনৈতিক চাপ সৃষ্টি করা হতো। যা মানতে তারা বাধ্য হতেন। তাদের কথায়, আমরা শহরকে নতুন করে গড়তে চাই, আর সেই সুযোগ একমাত্র জাতীয় কংগ্রেসেই রয়েছে। তৃণমূলের অন্দরের পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দিয়ে ওই নেতা বলেন, গত ৫ তারিখ একটি সাংবাদিক বৈঠকে দলের কাউন্সিলর ও প্রতিনিধিদের ‘চোর’ প্রমাণ করার চেষ্টা করা হয়েছিল। তারই প্রতিবাদে আমরা তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও জোর দিয়ে বলেন, ভবিষ্যতে বহরমপুর জেলায় ‘তৃণমূল ছাত্র ও যুব’ বলে আর কিছু থাকবে না, গোটা সংগঠনই কংগ্রেসের সঙ্গে মিশে যাবে।
বহরমপুরের প্রখ্যাত কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরেই তারা কংগ্রেসে যোগদান করেছেন বলে জানিয়েছেন। দলবদলকারী এই নতুন শক্তির হাত ধরে জেলা কংগ্রেস নতুন অক্সিজেন পাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আগামী ১৩ তারিখ বহরমপুরের টেক্সটাইল কলেজ মোড়ে একটি বিশেষ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। দলবদলকারী নেতাদের দাবি, ওই দিন জেলাজুড়ে বিভিন্ন কলেজ ও ব্লক স্তর থেকে আরও বহু যুবক ও ছাত্রনেতা কংগ্রেসের পতাকাতলে সামিল হবেন।
ই-পেপার