এক ঝলক
সোমবার থেকেই রাজ্যে লাগু গুন্ডাদমন আইন ১৪ বছর পর ফের খুলল বরুণ বিশ্বাস খুনের ফাইল  মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী সরকারি প্রকল্পের অনিয়ম ও ভাঙন রোধে সরব সন্তোষপুর মেটিয়াবুরুজ আখড়া ও চট্টার দর্জি শিল্প মহা সংকটে রাজেশ শর্মাকে দেখতে হাসপাতালে মন্ত্রী

দাবি নিয়ে দিলীপ ঘোষের দ্বারস্থ আদিবাসী নেগাচারী কুড়মি সমাজ

স্বপ্নীল মজুমদার (ঝাড়গ্রাম): আদিবাসী নেগাচারী কুড়মি সমাজের দীর্ঘদিনের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে রাজ্য প্রশাসনের দ্বারস্থ হল সংগঠনের শীর্ষ নেতৃত্ব। শুক্রবার বিকেলে সল্টলেকের মৃত্তিকা ভবনে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক করেন আদিবাসী নেগাচারী কুড়মি সমাজের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। সংগঠনের মুখ্য উপদেষ্টা স্বপন মাহাতো জানান, ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লক থেকে আসা প্রায় একশো জন কর্মী-সমর্থক প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি ভক্তিপদ মাহাতো, ঝাড়গ্রামের দুধকুণ্ডি অঞ্চলের প্রধান লবঙ্গলতা মাহাতো-সহ অন্যান্য নেতৃত্ব। প্রায় ৪৫ থেকে ৫০ মিনিট ধরে বৈঠক চলে।
Ganamadhyam
11 July, 2026
বৈঠকের শুরুতে সংগঠনের পক্ষ থেকে দিলীপ ঘোষকে হলুদ গামছা ও ফুলের স্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয়। পরে ঝাড়গ্রামের দুধকুণ্ডি-সহ কুড়মি অধ্যুষিত এলাকায় পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজ, গ্রামীণ পরিকাঠামো এবং স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। প্রতিনিধি দলের পক্ষ থেকে কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার দীর্ঘদিনের দাবি জোরালোভাবে উত্থাপন করা হয়। আসন্ন সংসদের বাদল অধিবেশনে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য রাজ্য সরকারের উদ্যোগ কামনা করেন প্রতিনিধিরা। একই সঙ্গে কুড়মি সম্প্রদায়কে জনজাতির তালিকাভুক্ত করা-সহ সংগঠনের বিভিন্ন দাবিদাওয়াও মন্ত্রীর সামনে তুলে ধরেন মুখ্য উপদেষ্টা স্বপন মাহাতো। সংগঠনের দাবি, দিলীপ ঘোষ প্রতিনিধি দলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দেন। এই বৈঠককে ঘিরে জঙ্গলমহলের কুড়মি সমাজের কর্মী-সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের দাবিদাওয়া পূরণ নিয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে বলে সংগঠনের নেতৃত্বের দাবি।
ই-পেপার