টাকা না দিলে পচা ডিম, কোমরে দড়ি, তৃনমূল নেতার কান্নাকাটি শুরু
তরুণ তাঁতি(হুগলি):বাঁশবেড়িয়া পুরসভার প্রাক্তন তৃনমূল কাউন্সিলর কেশব দাস। তার স্ত্রী রীতা দাস কাউন্সিলর ছিলেন সম্প্রতি পদত্যাগ করেছেন। কেশব দাসের অভিযোগ, বাঁশবেড়িয়ার বিজেপি কর্মী দেবজিৎ মুখার্জি ওরফে রানা তার থেকে দশ লাখ টাকা চেয়েছে।না দিলে পচা ডিম মারা হবে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হবে। বিজেপি রাজ্য সভাপতি হুগলিতে আসছেন শুনে সেই অভিযোগ জানাতেই আজ বিজেপি অফিসে এসেছিলেন তৃনমূল নেতা।
শমীক ভট্টাচার্য কোর কমিটির মিটিং শেষ করে বেরোতেই তার পা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন কেশব। রাজ্য সভাপতিকে ঘিরে থাকা বিজেপি নেতারা অকস্মাৎ এই ঘটনার জন্য প্রস্তুত ছিলেন না।সম্বিত ফিরতে কেশবকে সরিয়ে দেন তারা। পরে তৃনমূল নেতা জানান, তাকে পচা ডিম মারা হবে।কোমরে দড়ি বেঁধে ঘোরানো হবে যদি না দশ লাখ টাকা দেওয়া হয়।
যার বিরুদ্ধে অভিযোগ সেই বিজেপি কর্মি সপ্তগ্রামের বিধায়ক স্বরাজ ঘোষের ঘনিষ্ঠ।
স্বরাজ ঘোষ বলেন, তৃণমূল নেতাদের উপর বিশ্বাস নেই। তাও যদি কোন বিজেপি কর্মী টাকা পয়সা চেয়ে থাকে তার যদি কোন প্রমাণ থাকে দলগতভাবে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু যদি অভিযোগ মিথ্যা হয় সেটাও আমরা দেখব। বিষয়টি আমার কাছে এসেছে আমি তদন্ত করছি এ নিয়ে জেলা সভাপতির সঙ্গেও আমার কথা হয়েছে।(ছবি: জ্যোতির্ময় বসু)