এক ঝলক
হাসপাতালগুলোকে দালাল চক্রের হাত থেকে মুক্ত করতে হবে, বার্তা শুভেন্দুর বারুইপুরে এনকাউন্টার তদন্তে সিআইডি, দেশবিরোধী শক্তির যোগের অভিযোগ বিজেপির সুজিত বসু'র বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিযোগ ইডির অংশুলার বিয়েতে নজর কাড়লেন শ্রীদেবী কন্যা জাহ্নবী মা হলেন অভিনেত্রী সুস্মিতা রায়

টানা ১০ ঘণ্টার ইডি তল্লাশি, মুখে কুলুপ মনি মোহন বড়ালের

সৌমেন আদক(খড়গপুর):পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে নিউ ডেভেলপমেন্টে টানা প্রায় ১০ঘণ্টা তল্লাশি চালানোর পর মনি মোহন বড়ালের বাড়ি থেকে বেরিয়ে যান ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)-র আধিকারিকরা। তবে কী কারণে এই তল্লাশি চালানো হয়েছে বা কী অভিযোগের ভিত্তিতে অভিযান, সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের কোনও উত্তর দেননি ইডি আধিকারিকরা।
Ganamadhyam
10 July, 2026
অন্যদিকে, মনি মোহন বড়ালের পক্ষ থেকেও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তল্লাশি চলাকালীন তিনি বাড়ি থেকে বাইরে বের হননি। ফলে ইডির এই দীর্ঘ অভিযানের কারণ নিয়ে এলাকায় জল্পনা অব্যাহত রয়েছে, মনিমহন বড়াল পেশায় একজন রেল কর্মী, বলেই জানা যাচ্ছে, মাত্র তিন মাস পরে তিনি চাকরি থেকে রিটায়ারমেন্ট নিতেন বোলে সূত্রের খবর। তবে তার আগেই ইডির হানা, মনি মোহন বড়াল চাকরির পাশাপাশি কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা তাও স্পষ্ট নয়।
ই-পেপার