এনকাউন্টারে একটা বার্তা গেছে পশ্চিমবঙ্গে অপরাধীদের কোনো স্থান নেই: শমীক
তরুণ তাঁতি(হুগলি):হুগলি জেলা বিজেপির অফিসে সাংগঠনিক বৈঠকে এসেছিলেন শমীক ভট্টাচার্য। বৈঠক শেষে বললেন, পুলিশ মনে যা করেছে ব্যবস্থা নেওয়ার নিয়েছে। কোন পরিস্থিতিতে গুলি চালিয়েছে সম্পর্ণ প্রশাসনের ব্যাপার। তবে একটা বার্তা গেছে পশ্চিমবঙ্গে অপরাধীদের কোনো স্থান নেই।অপরাধীদের কোন ধর্ম হয় না কোন জাত হয় না এইটা আগের সরকার ভুলে গিয়েছিল।
আমি আবারও বলছি সরকারের সমস্ত বিষয়ে দল হস্তক্ষেপ করবে না।আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্রমন্ত্রীও তিনি, এবিষয়ে যা বলার তিনি বলবেন।তবে এই ধরনের কাজে পশ্চিমবঙ্গের মানুষ খুশি। শুধু একটা ঘটনা নয় সব ঘটনাতেই।
স্বাভাবিকভাবেই এই সরকারের প্রতি মানুষের প্রত্যাশা আছে।সেই কারণেই তো তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দিয়ে বিজেপিকে নিয়ে এসেছে। কামদুলিতে এমনভাবে সাজানো তদন্ত করে চার্জসিট করা হয়েছিল যাতে নির্দিষ্ট একটা জনগোষ্ঠীকে মুক্ত করে দিয়ে তাদের ভোট পাওয়া যায়। যে নির্যাতিতা পরিবার বিচার পাইনি যাতে পায়, সেই চেষ্টা তারা করবে, আমি আশা করব। বিজেপি কোনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, যে কারনে তৃনমূলের সাংসদ বিধায়করা আজ ঘুরে বেড়াচ্ছে। তৃনমূলের দূর্নীতির শ্বেতপত্র নিয়ে যা বলার সেটা সরকার বলবে। আমি দলের কথা বলতে পারি। দলের পক্ষ থেকে আমরা একটা সংকল্প পত্র নিয়ে এসেছিলাম মানুষের কাছে।মানুষের অভাব অভিযোগ একত্রিত করে বানিয়ে এসেছিলাম। মানুষ আমাদের আশীর্বাদ করেছে দুই তৃতীয়াংশ আসন নিয়ে আমরা সরকার গড়েছি। এখন দেখার সরকার কত দ্রুত আমাদের সংকল্পপত্র বাস্তবায়িত করে।পশ্চিমবঙ্গ এই মুহূর্তে যে সরকারটা চলছে সেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু বিজেপি সরকার নয়। গত ৫০ বছর ধরে শুধু দলেরই সরকার দেখেছে মানুষ।( ছবি: জ্যোতির্ময় বসু)