তরুণ তাঁতি ( হুগলি): রথযাত্রার দিন গোনা শুরু হল স্নানযাত্রার মধ্য দিয়ে। ৬৩০ বর্ষে এবার মাহেশের রথ ও স্নানযাত্রা উৎসব।সকালে পহুন্ডি যাত্রার পর স্নান বেদীতে নিয়ে আসা হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহ।তারপর স্নান বেশ পরানো হয়। অমৃতযোগে পূন্য স্নান শুরু হয় সকাল ১০.১৫ মিনিটে।
স্নান পিড়ি মাঠে অগণিত ভক্তের সমাবেশ ঘটে জগন্নাথের স্নান যাত্রা দেখতে। রীতি অনুযায়ী স্নানমঞ্চে ২৮ ঘড়া গঙ্গাজল এবং দেড় মণ দুধ দিয়ে স্নান করানো হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে।এবার ১০৮ টি কলসের বিশেষ দ্রব্য দ্বারা জগন্নাথ দেবের মহা অভিষেক স্নান যাত্রা হয়। মনে করা হয়,ওই পরিমাণ দুধ -গঙ্গাজলে স্নান করে জগন্নাথের জ্বর আসে। মন্দির বন্ধ রেখে সেবা- শুশ্রূষার পর কবিরাজের পাঁচন খেয়ে সুস্থ হন। রথের দিন রথে করে মাসির বাড়ি যান জগন্নাথ। দিনভর পুজো,হোম যজ্ঞ আরতি ভোগ নিবেদনের পর্ব চলে।(ছবি: জ্যোতির্ময় বসু)