এক ঝলক
কাকদ্বীপে ইলিশের কৃত্রিম প্রজননের জন্য আধুনিক আরএএস ব্যবস্থার উদ্বোধন ময়নাগুড়িতে মৎস্য কর্মাধ্যক্ষ গ্রেফতার মাহেশের জগন্নাথদেবের স্নান যাত্রা ঐতিহ্যবাহী গুপ্তিপাড়ায় জগন্নাথের স্নান যাত্রা অন্নপূর্ণার টাকা পাচ্ছে শুধু তৃনমূল, অভিযোগ হাওড়ার ডোমজুড়ে

কাকদ্বীপে ইলিশের কৃত্রিম প্রজননের জন্য আধুনিক আরএএস ব্যবস্থার উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা (কাকদ্বীপ): আইসিএআর ( শিবা)-কেন্দ্রীয় লবণাক্ত জলজ চাষ গবেষণা প্রতিষ্ঠানের কাকদ্বীপ গবেষণা কেন্দ্র কেআরসি'তে আজ এক কৃষক সভার আয়োজন করা হয়।
Ganamadhyam
30 June, 2026
একই সঙ্গে ইলিশ মাছের কৃত্রিম প্রজননের উদ্দেশ্যে অত্যাধুনিক স্যালিনিটি গ্রেডিয়েন্ট রিসার্কুলেটরি অ্যাকুয়াকালচার সিস্টেম বা আরএএস-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন বিষয়ক, ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের প্রতিমন্ত্রী  দীপঙ্কর জানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিএআর-সিবা'র অধিকর্তা ড. কুলদীপ কে. লাল। স্বাগত ভাষণ দেন কাকদ্বীপ গবেষণা কেন্দ্রের প্রধান ড. দেবাশিস দে। তিনি কেন্দ্রের গবেষণা কার্যক্রম এবং উপকূলীয় অঞ্চলে লবণাক্ত জলজ চাষের টেকসই উন্নয়নে কেন্দ্রের ভূমিকার উপর আলোকপাত করেন।ড. কুলদীপ কে. লাল তার বক্তব্যে বলেন, দেশের উপকূলীয় অঞ্চলে জলবায়ু-সহনশীল ও টেকসই জলজ চাষের উন্নয়নে আইসিএআর-সিবা নিরলসভাবে কাজ করে চলেছে। তিনি জানান, নবনির্মিত স্যালিনিটি গ্রেডিয়েন্ট  আরএএস ব্যবস্থা ইলিশের স্বাভাবিক পরিযায়ী পরিবেশের অনুকরণে তৈরি হয়েছে, যা ভবিষ্যতে ইলিশের কৃত্রিম প্রজননে যুগান্তকারী সাফল্য এনে দিতে পারে এবং ইলিশ সংরক্ষণ ও চাষের নতুন দিগন্ত উন্মোচন করবে।অনুষ্ঠানে প্রতিমন্ত্রী  দীপঙ্কর জানা নতুন এই ব্যবস্থার উদ্বোধনের পাশাপাশি  একটি বাংলা প্রকাশনারও উদ্বোধন করেন। এছাড়াও আইসিএআর-সিবা এবং কাকদ্বীপের টি,কে,এন্টারপ্রাইজের মধ্যে "চিংড়ি প্লাস" স্বল্পমূল্যের চিংড়ি খাদ্য প্রযুক্তির বাণিজ্যিক উৎপাদন ও সম্প্রসারণের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।অনুষ্ঠানে তফসিলি জাতি উপ-পরিকল্পনা এবং জনজাতি উপ-পরিকল্পনা'র আওতায় পরিচালিত সফল প্রদর্শনী প্রকল্পের উপভোক্তাদের আয়-বণ্টনের আনুষ্ঠানিক প্রকাশও করা হয়।অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষক, মৎস্যজীবী, উদ্যোক্তা, বিজ্ঞানী, বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক, স্বনির্ভর গোষ্ঠীর প্রতিনিধিসহ বহু বিশিষ্ট ব্যক্তি অংশগ্রহণ করেন।
ই-পেপার