এক ঝলক
কাকদ্বীপে ইলিশের কৃত্রিম প্রজননের জন্য আধুনিক আরএএস ব্যবস্থার উদ্বোধন ময়নাগুড়িতে মৎস্য কর্মাধ্যক্ষ গ্রেফতার মাহেশের জগন্নাথদেবের স্নান যাত্রা ঐতিহ্যবাহী গুপ্তিপাড়ায় জগন্নাথের স্নান যাত্রা অন্নপূর্ণার টাকা পাচ্ছে শুধু তৃনমূল, অভিযোগ হাওড়ার ডোমজুড়ে

বেলডাঙায় নিহত নাবালিকার পরিবারকে আর্থিক সহায়তা

অয়ন মন্ডল (মুর্শিদাবাদ) : মুর্শিদাবাদের বেলডাঙায় নাবালিকা হত্যাকাণ্ডের পর শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়াল প্রশাসন। নিহত কিশোরীর বাড়িতে যান মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার, স্থানীয় বিধায়ক ভরত ঝাওর,প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। পরিবারের হাতে সরকারি আর্থিক সহায়তা হিসেবে ৪ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়।
Ganamadhyam
30 June, 2026
উল্লেখ্য, শনিবার বেলডাঙার হালালপুর এলাকায় ১৬ বছর বয়সি এক নাবালিকার দেহ উদ্ধার হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ চুরির উদ্দেশ্যে বাড়িতে ঢুকে তাকে খুনের অভিযোগে মৃতার এক মাসতুতো দাদা-সহ দুইজনকে গ্রেফতার করেছে। ধৃতদের আদালতে তোলা হলে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যার প্রকৃত কারণ এবং এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, প্রশাসনের এই আর্থিক সহায়তা ও পরিবারের পাশে থাকার আশ্বাসে কিছুটা হলেও ভরসা পেয়েছেন মৃতার পরিবারের সদস্যরা।
ই-পেপার