রঞ্জন সাহা(ময়নাগুড়ি): ময়নাগুড়ি থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ বাবলু বর্মন। রবিবার লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। বাবলু বর্মনের বাড়ি ময়নাগুড়ি ব্লকের বার্নিশ গ্রাম পঞ্চায়েতের উত্তর ডাঙ্গাপাড়া এলাকায়।
তার বিরুদ্ধে হুমকি, মারধর, জমি দখলের প্রচেষ্টা সহ আগ্নেয়াস্ত দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠেছে অভিযোগ উঠেছে অভিযুক্তর বিরুদ্ধে। ওই এলাকার স্থানীয় এক বাসিন্দা বাবলু বর্মনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনা সূত্রপাত ২০২৪ সালে। অভিযোগ, বাবলু বর্মন সহ আরো একজন, অভিযোগকারীর মায়ের নামাঙ্কিত জমি জোরপূর্বক দখল করে রাস্তা বানানোর চেষ্টা করে। আর সেই বিষয়ে অভিযোগকারী বাধা দিলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের ২৫ তারিখ বাবলু বর্মন সহ অন্য অভিযুক্ত জমি দখল করতে আসে। সেদিন অভিযোগকারী ও তার মা বাধা দেয়। অভিযোগ সেই সময়, অভিযোগকারীকে বেধড়ক মারধর করা হয়। এমনকি গলা টিপে শ্বাসরোধ করে প্রাণে মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ। এই বিষয়ে অভিযোগ কোথাও করলে তাদের এলাকা ছাড়ার হুমকি দেয় বাবলু বর্মন। অভিযুক্তর হাতে আগ্নেয়াস্ত্র ছিল বলে অভিযোগ, মাথায় বন্দুক ঠেকিয়ে বলে তোর জমির উপর দিয়ে রাস্তা হবেই। কোন ক্ষতিপূরণ পাবি না। আর এর অন্যথায় হলে তোকে এবং তোর মাকে এই বন্দুক দিয়ে প্রাণে মেরে ফেলবো। অভিযোগকারী বলেন, আমি একজন বিজেপি কর্মী। সেই সময় ভয়ে আইনের দ্বারস্থ হতে পারেনি। অভিযুক্তর কঠোর শাস্তি চাই। এদিকে বাবলু বর্মন নিজের বিরুদ্ধে আশা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, যে সমস্ত অভিযোগ তার বিরুদ্ধে আনা হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন।