এক ঝলক
কাকদ্বীপে ইলিশের কৃত্রিম প্রজননের জন্য আধুনিক আরএএস ব্যবস্থার উদ্বোধন ময়নাগুড়িতে মৎস্য কর্মাধ্যক্ষ গ্রেফতার মাহেশের জগন্নাথদেবের স্নান যাত্রা ঐতিহ্যবাহী গুপ্তিপাড়ায় জগন্নাথের স্নান যাত্রা অন্নপূর্ণার টাকা পাচ্ছে শুধু তৃনমূল, অভিযোগ হাওড়ার ডোমজুড়ে

ঐতিহ্যবাহী গুপ্তিপাড়ায় জগন্নাথের স্নান যাত্রা

সোমনাথ পাল(বলাগড়): ঐতিহ্যের রথযাত্রা হুগলী জেলার গুপ্তিপাড়ায়। ইতিহাস বলছে এবার ৮৫ পেরিয়ে এবার ২৮৬ তম বছর । জগন্নাথের স্নান যাত্রা।সোমবার ছিল সেই মাহেন্দ্রক্ষণ।
Ganamadhyam
30 June, 2026
এদিন হুগলী জেলার ঐতিহ্যবাহী গুপ্তিপাড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হল ২৮৬তম বর্ষের স্নানযাত্রা উৎসব। বৃন্দাবন চন্দ্র মঠের উত্তর দিকে অবস্থিত স্নানমঞ্চে ১০৮ ঘড়া দুধ ও গঙ্গাজল দিয়ে সম্পূর্ণ স্মার্ত মতে বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রার শ্রীবিগ্রহের মহাস্নান সম্পন্ন হয়। এই স্নান উৎসব চলাকালীন আশপাশের রাস্তা, মন্দির চত্বর সকাল থেকেই ভক্তদের  হরিনাম সংকীর্তন ও উলু ধ্বনি তে মুখরিত হয়ে উঠে।পবিত্র এই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন মন্দিরের মহন্ত মহারাজ গোবিন্দানন্দ পুরী, মন্দির কমিটির সদস্যবৃন্দ, হুগলী গ্রামীণ জেলা পুলিশের ডিএসপি (ক্রাইম) অভিজিৎ সিনহা মহাপাত্র, বলাগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমদেব পাত্র সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও সমাজের বিভিন্ন স্তরের অতিথিরা।‌ধর্মীয় অনুষ্ঠান আর তাকে কেন্দ্র করেই প্রচুর ভক্ত  সমাগম হয়। পাশাপাশি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
ই-পেপার