এক ঝলক
কাকদ্বীপে ইলিশের কৃত্রিম প্রজননের জন্য আধুনিক আরএএস ব্যবস্থার উদ্বোধন ময়নাগুড়িতে মৎস্য কর্মাধ্যক্ষ গ্রেফতার মাহেশের জগন্নাথদেবের স্নান যাত্রা ঐতিহ্যবাহী গুপ্তিপাড়ায় জগন্নাথের স্নান যাত্রা অন্নপূর্ণার টাকা পাচ্ছে শুধু তৃনমূল, অভিযোগ হাওড়ার ডোমজুড়ে

অন্নপূর্ণার টাকা পাচ্ছে শুধু তৃনমূল, অভিযোগ হাওড়ার ডোমজুড়ে

নিজস্ব সংবাদদাতা( হাওড়া): অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা না পাওয়ায় পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিল এলাকাবাসি। ঘটনাটি ঘটে সোমবার হাওড়া ডোমজুড় থানার রুদ্রপুর পশ্চিম পাড়া গ্রাম পঞ্চায়েতে। বেলা ২টো পর্যন্ত পঞ্চায়েত কর্মীরা বাইরে বসে থাকে। সরকারি অফিসে তালা ঝোলাবার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডোমজুড় থানার পুলিশ ও কেন্দ্রিয় বাহিনী।
Ganamadhyam
30 June, 2026
তারা সাধারণ মানুষের কাছে ঘটনার বিবরণ শুনে চাবি আনিয়ে তালা খুলিয়ে কর্মীদের অফিসে ঢোকান। প্রতিবেশিদের অভিযোগ তৃণমুল শাসিত পঞ্চায়েত অফিসে অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা শুধুমাত্র তৃণমুল কর্মীদেরই  দেওয়া হচ্ছে বেছে বেছে। গত বিধান সভায় এই এলাকায় বিজেপি জয়ী হওয়ায় তাদের কর্মী সমর্থকরা এই পঞ্চায়েত অফিসে সমস্ত সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়।
ই-পেপার