এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কা থানার পুলিশ এনটিপিসি মোড় এলাকায় নাকা চেকিং শুরু করে। সেই সময় একটি সন্দেহভাজন ট্রাককে আটকানো হয়। তল্লাশি চালাতেই ট্রাকের ভেতর থেকে ১১টি গরু উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান, গরুগুলি বিহারের দিক থেকে অবৈধভাবে নিয়ে এসে বাংলাদেশ পাচার করার উদ্দেশ্য ছিল। পুলিশকে বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় গরুসহ ট্রাকটিকে বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। ধৃতরা হলো মহেশ্বর মন্ডল (৪২)বাড়ি মালদা জেলার কালিয়াচক এলাকায়। কাজেম আলী (৪৫)বাড়ি সামশেরগঞ্জের আলমসাহি এলাকায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং আজই তাদের বহরমপুর আদালতে পাঠানো হয়। এই চক্রের পেছনে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ।