এক ঝলক
কাকদ্বীপে ইলিশের কৃত্রিম প্রজননের জন্য আধুনিক আরএএস ব্যবস্থার উদ্বোধন ময়নাগুড়িতে মৎস্য কর্মাধ্যক্ষ গ্রেফতার মাহেশের জগন্নাথদেবের স্নান যাত্রা ঐতিহ্যবাহী গুপ্তিপাড়ায় জগন্নাথের স্নান যাত্রা অন্নপূর্ণার টাকা পাচ্ছে শুধু তৃনমূল, অভিযোগ হাওড়ার ডোমজুড়ে

হাওড়ায় দুর্নীতিতে চিহ্নিত তৃনমূলিরা বিজেপিতে ঢোকার জন‍্য মরিয়া

নিজস্ব সংবাদদাতা(হাওড়া): পবিত্র মহরমের দিন বাঁকড়া অঞ্চলের একটি ঘটনা নিয়ে ডোমজুড়ের রাজ্য রাজনীতি তোলপাড়।
Ganamadhyam
29 June, 2026


 তৃণমূলের ১৫ বছরের রাজত্বকালে ডোমজুড় বিধানসভার অন্তর্গত বাঁকড়া অঞ্চলে বিজেপি কর্মীরা প্রাণ হাতে করে বাঁচতেন সেই সময়। তারা যদি কোন ভাবে মুখে বিজেপির নাম উত্থাপন করত তাহলে তৃণমূলের তরফ থেকে তাদের মারধর করা, তাদের বাড়িঘর ভেঙে দেওয়া এবং শারীরিক নিগ্রহ ও প্রাণনাশের হুমকি দেওয়া হতো তৃণমূলের তরফে। কিন্তু ২৬এ পালা বদলের পর সব দুর্নীতিগ্রস্থ তোলাবাজ, অত্যাচারি তৃণমূলের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে বাঁকড়া অঞ্চলে মহরমের দিন বাঁকড়া অঞ্চলের এবং ডোমজুড় বিধানসভার বিজেপির কিছু মন্ডল নেতাদের উপস্থিতিতে একটি প্রকাশ্য জনসভা হয়। সেই জনসভায় দেখা যায় মঞ্চের মধ্যে তৃণমূলের সেই দুর্নীতিগ্রস্থ নেতাদের নিয়ে বিজেপির সেই নেতা হাস্য মুখে তাদের হাতে উত্তরীয় পরাচ্ছেন এবং তাদেরকে পাশে বসিয়ে বাঁকড়ার উন্নয়নের কথা বলছে জনগণের উদ্দেশ্যে। এখানেই বাকড়াবাসীর প্রশ্ন যারা তৃণমূলের ১৫ বছর রাজত্বকালে বাঁকড়াকে লুটেপুটে খেয়েছে মানুষের কোন উন্নয়ন করেনি। বিজেপির এইসব নেতাদের হাত ধরে আবার তারা বিজেপি হতে চলেছে, এই নিয়ে প্রতিবাদে স্বরব হয়েছেন বাঁকড়ার সাধারণ জনগন। তাদের বক্তব্য এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি এবং বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে এই বিষয়ে অভিযোগ জানাতে তারা বদ্ধপরিকর হয়ে একজোট হয়েছেন।
ই-পেপার