এক ঝলক
কাকদ্বীপে ইলিশের কৃত্রিম প্রজননের জন্য আধুনিক আরএএস ব্যবস্থার উদ্বোধন ময়নাগুড়িতে মৎস্য কর্মাধ্যক্ষ গ্রেফতার মাহেশের জগন্নাথদেবের স্নান যাত্রা ঐতিহ্যবাহী গুপ্তিপাড়ায় জগন্নাথের স্নান যাত্রা অন্নপূর্ণার টাকা পাচ্ছে শুধু তৃনমূল, অভিযোগ হাওড়ার ডোমজুড়ে

পাঁচগ্রাম সুস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে বিধায়ক

নিজস্ব সংবাদদাতা( মুর্শিদাবাদ): মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের পাঁচগ্রাম সুস্বাস্থ্য কেন্দ্র শনিবার পরিদর্শন করেন নবগ্রামের বিধায়ক দিলীপ সাহা।
Ganamadhyam
29 June, 2026




পরিদর্শনের সময় হাসপাতালের পরিষেবা নিয়ে বিধায়কের কাছে একাধিক সমস্যা তুলে ধরেন রোগী ও তাদের পরিজনরা। স্থানীয়দের অভিযোগ, সুস্বাস্থ্য কেন্দ্রে পর্যাপ্ত অ্যাম্বুলেন্স পরিষেবা নেই। পাশাপাশি ওষুধের ঘাটতি এবং হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতার অভাব নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তারা।বিধায়ক জানান, পাঁচগ্রাম সুস্বাস্থ্য কেন্দ্রে শুধু নবগ্রাম নয়,আশপাশের একাধিক এলাকা, এমনকি বীরভূম জেলা ও খড়গ্রাম ব্লক থেকেও বহু মানুষ চিকিৎসার জন্য আসেন। তাই পরিষেবার মান আরও উন্নত হওয়া প্রয়োজন। পরিদর্শনের পর দিলীপ সাহা বলেন, স্বাস্থ্যকেন্দ্র সংক্রান্ত সমস্ত অভিযোগ দ্রুত জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক -এর কাছে জানানো হবে। তিনি নিয়মিত স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনের আশ্বাস দেন এবং আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে সমস্যাগুলির সমাধানের চেষ্টা করা হবে বলেও জানান। বিধায়কের এই আশ্বাসে এলাকাবাসীর মধ্যে কিছুটা আশাবাদ তৈরি হলেও, বাস্তবে পরিষেবার উন্নতি কতটা হয়, সেদিকেই এখন নজর রোগী ও স্থানীয় বাসিন্দাদের।
ই-পেপার