এক ঝলক
টাকি পুরসভার ২০ কোটির দুর্নীতিতে তদন্ত করবে সিআইডি ডেঙ্গু নজরদারিতে জোর, নতুন নির্দেশিকা স্বাস্থ্যভবনের বকেয়া গাড়ির কর মেটাতে সর্বোচ্চ ৪০% ছাড়ের পথে রাজ্য মেদিনীপুরে ‘সেবা জ্যোতি যাত্রা’, বর্ণাঢ্য শোভাযাত্রায় মন্ত্রী-প্রশাসনের আধিকারিকরা শুভেন্দু মুখ্যমন্ত্রী থাকাকালীন বিধানসভায় যাব না : হুমায়ুন

টোটোয় দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেল স্কুল পড়ুয়ারা

নিজস্ব সংবাদদাতা (হাওড়া): বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একদল স্কুল পড়ুয়া। স্কুলে নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দাঁড়িয়ে থাকা মাল বোঝাই গাড়িকে সজোরে ধাক্কা মারে একটি টোটো। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ বালিটিকুরী এলাকায় এই ঘটনাটি ঘটে। টোটোতে ৪-৫ জন স্কুল ছাত্রী ছিল।প্রত্যক্ষদর্শীদের মতে, টোটোটি বেশ দ্রুত গতিতে যাচ্ছিল। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি মাল বোঝাই লরিকে ধাক্কা মারে।ধাক্কার তীব্রতায় টোটোটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।গুরুতর আহত হন টোটো চালক। তবে স্কুলের ছাত্ররা তাদের সামান্য চোট লেগেছে বলে জানা গেছে। স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দাসনগর থানার পুলিশ। আহত টোটো চালককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
Ganamadhyam
09 October, 2026
ই-পেপার