এক ঝলক
কুড়ি দিনের মধ্যেই প্রস্তুত দুধিয়ার বেইলি ব্রিজ, উদ্বোধনে মুখ্যমন্ত্রী তৃণমূলের মিছিলে মারামারি, ধৈর্য হারিয়ে কর্মীকে সপাটে চড় মমতার বাংলার বাড়ি যোজনায় টাকা নিয়েছে, ঘর দেয়নি, ডানকুনিতে বিক্ষোভ সোদপুরে প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে কুপিয়ে আত্মহত্যার চেষ্টা স্বামীর এখনও বিপন্মুক্ত নন রাজেশ শর্মা

বাংলার বাড়ি যোজনায় টাকা নিয়েছে, ঘর দেয়নি, ডানকুনিতে বিক্ষোভ

তরুণ তাঁতি(হুগলি):হাজার হাজার টাকা নিয়েও ১০ বছরেও পায়নি বাংলার বাড়ি যোজনার ঘর, ডানকুনি পৌরসভা ঘিরে বিক্ষোভ দেখালো সাধারণ মানুষ। পাশাপাশি ইস্তফা দিলেন ডানকুনি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্য দে। বাংলার বাড়ি প্রকল্পের টাকা নিয়েও বাংলার বাড়ি এখনো পর্যন্ত দেওয়া হয়নি, বাড়ি করে দেওয়ার জন্য পৌরসভা পঞ্চাশ হাজার থেকে ১লাখ টাকা নিয়েও এখনো পর্যন্ত বাড়ি দেয়নি। প্রায় দশ বছর অতিক্রান্ত। তার জন্য আজ বুধবার ডানকুনি পৌরসভা ঘেরাও করে বিক্ষোভ দেখালো সাধারণ মানুষ। যে টাকা নিয়েছেন সেই টাকা দশ বছরের সুদ সমেত ফেরত দিতে হবে এবং আজই পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং সিআইসিদের দায় নিয়ে ইস্তফা দিতে হবে। এই মর্মেই দীর্ঘক্ষণ ধরে চলছিল বিক্ষোভ। অবশেষে ডানকুনি থানার পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।( ছবি: জ্যোতির্ময় বসু)
Ganamadhyam
09 July, 2026
ই-পেপার