এক ঝলক

সুতিতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ২

অভিজিৎ মন্ডল (ফারাক্কা): গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই যুবককে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করল সুতি থানার পুলিশ।
Ganamadhyam
08 July, 2026
সোমবার সুজনীপাড়া স্টেশন রোড সংলগ্ন এস আর মার্বেলের সামনে থেকে তাদের হাতেনাতে ধরা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম আব্দুল কাদির (২০) ও রমিজ সেখ (১৯)।এদের মধ্যে আব্দুল কাদিরের বাড়ি সামশেরগঞ্জ থানা এলাকায় এবং রমিজ সেখ সুতি থানা এলাকার বাসিন্দা। অভিযান চলাকালীন পুলিশ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে। এছাড়া অপরাধমূলক কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও পুলিশ বাজেয়াপ্ত করেছে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ। তারা কোথায় এই অস্ত্র নিয়ে যাচ্ছিল বা এর পিছনে কোনও বড় চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ই-পেপার