এদিন সভায় বক্তারা দাবি তোলেন যে, সারা বাংলায় তিন লক্ষাধিক মানুষের নাম এসআইআর ডিস্ট্রিক্ট থেকে ডিলেট হয়ে গেছে। এর মধ্যে শুধুমাত্র মুর্শিদাবাদ জেলাতেই প্রায় পাঁচ লক্ষ এবং মালদহে আড়াই লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। এই তালিকায় প্রায় ৬ হাজার মানুষের নাম অ্যাড জুডিকেশন থাকলেও, বাকিদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।কংগ্রেস নেতৃত্ব অভিযোগ করেন যে, এই প্রক্রিয়াটি অত্যন্ত ধীরগতিতে চলছে এবং সাধারণ মানুষ এই নাগরিকত্ব সমস্যা নিয়ে চরম উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন। ভোটে জেতার পর সরকার দ্রুত এই কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দিলেও, এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমস্যার সমাধানের জন্য ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে একাধিক মামলা দায়ের করা হয়েছে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী স্বয়ং সুপ্রিম কোর্টে মামলা করেছেন। আজ ফারাক্কার এই প্রতিবাদ সভা থেকেও তারা দাবি তুলেছেন, দ্রুত এই নাগরিকত্ব সমস্যা সমাধান করতে হবে। কতজন মানুষ নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, কতজনের আবেদন প্রসেসিং হয়েছে এবং কতজনের আবেদন ডিসপোজাল হয়েছে—এই সম্পর্কিত তথ্য অবিলম্বে প্রকাশ করতে হবে। বর্তমানে সরকারি ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী মাত্র আড়াই হাজার মানুষের আবেদন প্রসেসিং হয়েছে, যা বিভ্রান্তিকর। অবিলম্বে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালগুলিকে সক্রিয় করে এক মাসের মধ্যে পুরো বিষয়টি নিষ্পত্তি করতে হবে। কংগ্রেস নেতৃত্ব স্পষ্ট করে দিয়েছেন, তারা এই লড়াই থেকে পিছিয়ে যাবেন না এবং সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে না পাওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন জারি থাকবে। যদিও কংগ্রেসের এই দাবি নিয়ে এক পরিচিত রাজনৈতিক নেতার বক্তব্য সীমান্তবর্তী জেলা গুলোর অবস্থা কি সবাই জানে। ওরা কাদের হয়ে মাঠে নামছে সেটাও সবাই বুঝতে পারছে।