এক ঝলক
কুড়ি দিনের মধ্যেই প্রস্তুত দুধিয়ার বেইলি ব্রিজ, উদ্বোধনে মুখ্যমন্ত্রী তৃণমূলের মিছিলে মারামারি, ধৈর্য হারিয়ে কর্মীকে সপাটে চড় মমতার বাংলার বাড়ি যোজনায় টাকা নিয়েছে, ঘর দেয়নি, ডানকুনিতে বিক্ষোভ সোদপুরে প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে কুপিয়ে আত্মহত্যার চেষ্টা স্বামীর এখনও বিপন্মুক্ত নন রাজেশ শর্মা

কুড়ি দিনের মধ্যেই প্রস্তুত দুধিয়ার বেইলি ব্রিজ, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা:প্রবল দুর্যোগের মধ্যে জলের স্রোতে ভেসে গিয়েছিল মিরিকের দুধিয়া বেইলি ব্রিজের একাংশ। সড়ক পথে শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় মিরিকের। এর ফলে যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। সেই ঘটনার ২০ দিনের মধ্যে তৈরি হয়ে গেল দুধিয়ার বেইলি ব্রিজ।বুধবার নবান্ন থেকে ভার্চুয়াল মাধ্যমে ওই সেতুর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল, সাংসদ রাজু বিস্তা-সহ অন্যান্যরা। বুধবার উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন যে, পাহাড়ের মানুষের সার্বিক উন্নয়ন, নিরাপত্তা এবং অন্তর্ভুক্তিমূলক বিকাশই বর্তমান রাজ্য সরকারের প্রধান অগ্রাধিকার।
Ganamadhyam
09 July, 2026
এই জরুরি পরিকাঠামোটি গড়ে তোলার জন্য তিনি ভারতীয় সেনাবাহিনী (ত্রিশক্তি কোর), পিডব্লিউডি এবং জেলা প্রশাসনকে আন্তরিক কৃতজ্ঞতা জানান। সেনাবাহিনী যুদ্ধকালীন তৎপরতায় সেই বেইলি ব্রিজ নির্মাণের কাজ শুরু করেছিলেন। সেই অস্থায়ী সেতু নির্মাণ শেষ হয়। এই সেতু দ্রুত বানানোর জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেনা জওয়ানদের শুভেচ্ছা জানিয়েছেন। জুন মাসে অতি ভারী বৃষ্টি, দুর্যোগে ভয়াল অবস্থা দেখা যায় দার্জিলিং-সহ পার্বত্য জেলাগুলিতে। বালাসন নদীর জলে ভেসে যায় দুধিয়ার অস্থায়ী সেতুর একাংশ। জলের তীব্র স্রোত হিউমপাইপের অস্থায়ী সেতুর একাংশ ভেঙে নিয়ে চলে যায়। দুধিয়া হয়ে ১২ নম্বর রাজ্য সড়ক বন্ধ হয়ে যায়। সড়ক পথে শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে মিরিক। এরপরই রাজ্যের তরফে সেনাবাহিনীর কাছে বেইলি ব্রিজ তৈরির আবেদন করা হয়। নদীর জলের স্রোত কিছুটা কমলে সেনাবাহিনী কাজ শুরু করে। যুদ্ধকালীন তৎপরতায় বেইলি ব্রিজ নির্মাণ হয়। ওই ঘটনার ২০ দিনের মধ্যেই মিরিকের দুধিয়া ব্রিজ নির্মাণ হল। সাধারণ মানুষ ওই সেতু চলাচলের জন্য ব্যবহার করতে পারবেন। সেই কথাও জানা গিয়েছে। সাংসদ রাজু বিস্তা দ্রুত সেতু তৈরি ও উদ্বোধনের জন্য ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।মুখ্যমন্ত্রীর এই ব্যক্তিগত তৎপরতা ও দূরদর্শিতাকে সাধুবাদ জানিয়ে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা মিরিক, দুধিয়া ও তরাই-ডুয়ার্সের অবহেলিত মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত মাত্র দু মাসের কার্যকালে পাহাড়ের স্বাস্থ্য, শিক্ষা ও পরিকাঠামো ক্ষেত্রে শুভেন্দু অধিকারী যে সমস্ত পদক্ষেপ করেছেন, তা এককথায় নজিরবিহীন।
ই-পেপার