প্রদীপ কুন্ডু(কোচবিহার):গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তুফানগঞ্জ থানার পুলিশ মারুগঞ্জের পাকুরতলা এলাকা থেকে প্রায় ৫৭ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে। ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা হতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই মারুগঞ্জের পাকুরতলা এলাকায় ব্রাউন সুগারের অবৈধ কারবার চলার অভিযোগ পুলিশের কাছে আসছিল। অভিযোগের ভিত্তিতে তুফানগঞ্জ থানার পুলিশ গোপনে নজরদারি শুরু করে। এরপর নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ৫৭ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করার পাশাপাশি রাজীব আলম (৩০) এবং আনারুল মিয়া (২৭) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, আইন মেনে তল্লাশি ও জব্দের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।ধৃতদের বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে