এক ঝলক
বানারহাটে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার পিংলার অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়িকা রবীন্দ্রনগর থেকে পালিয়ে ঝাড়খন্ড, হোমে দিন কাটছে নাবালক- নাবালিকা প্রাক্তন সৈনিক সংঘের আয়োজনে কার্গিল বিজয় দিবস সরকারি জমি দখলের অভিযোগে উত্তেজনা, বিক্ষোভের হুঁশিয়ারি এলাকাবাসীর

বানারহাটে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার

খাদিমুল ইসলাম(বানারহাট): বানারহাটে অবৈধ কার্যকলাপ ও বেআইনি মাদকদ্রব্যের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে প্রশাসন।
Ganamadhyam
27 July, 2026

শনিবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পুরনো বেসরকারি ওষুধের দোকান থেকে কাফ সিরাপ ও নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার করল বানারহাট থানার পুলিশ। জানা গিয়েছে, শনিবার জলপাইগুড়ি জেলার বানারহাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই বেসরকারি ওষুধের দোকানে অভিযান চালায়। অভিযানে কাফ সিরাপ ও নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার হয়। বানারহাটের বিডিওর উপস্থিতিতে উদ্ধার হওয়া সামগ্রীগুলি বাজেয়াপ্ত করা হয়। ঘটনায় ওই বেসরকারি ওষুধের দোকানের মালিক তপন দত্তকে আটক করেছে বানারহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার তাকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, বানারহাট এলাকায় বেআইনি কার্যকলাপ ও অবৈধ মাদকদ্রব্যের বিরুদ্ধে আগামী দিনেও লাগাতার অভিযান চালানো হবে।
ই-পেপার