জানাগেছে, গত ৩১ শে মে বাড়ির অমতেই রবীন্দ্র নগর থানার সিন্ধি কলোনি এলাকার এক প্রেমিকের সাথে ওই নাবালিকা পালিয়ে যায়। নাবালিকাকে নিয়ে তার নাবালক প্রেমিক অন্যত্র গা ঢাকা দেয়। তারপরেই রবীন্দ্রনগর থানায় লিখিত অভিযোগ করে নাবালিকার পরিবার। অভিযোেগ পাওয়া মাত্রই নাবালিকাকে ফেরাতে তৎপর হয়ে ওঠে রবীন্দ্র নগর থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ঝাড়খণ্ডের ধানবাদ জেলার অন্তর্গত কুমিরদি বস্তি এলাকায় গা ঢাকা দিয়েছে প্রেমিক যুগল। সমাজিক মাধ্যমের সুত্র ধরে ঝাড়খন্ড থেকে শনিবার রাতে রবীন্দ্র নগর থানার পুলিশ নাবালক ও নাবালিকাকে উদ্ধার করে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসে থানায়। উদ্ধার হওয়া নাবালিকা ও নাবালককে নিয়মমাফিক স্বাস্থ্য পরীক্ষা করানোর পর নাবালিকাকে আপাতত একটি সরকারি হোমে এবং নাবালককে জুভেনাইল জাস্টিস বোর্ডে পাঠানো হয়েছে। এই প্রেমের ফাঁদের পেছনে কোনও বড়সড় পাচারচক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখতে গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে রবীন্দ্রনগর থানার পুলিশ।