এক ঝলক
বানারহাটে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার পিংলার অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়িকা রবীন্দ্রনগর থেকে পালিয়ে ঝাড়খন্ড, হোমে দিন কাটছে নাবালক- নাবালিকা প্রাক্তন সৈনিক সংঘের আয়োজনে কার্গিল বিজয় দিবস সরকারি জমি দখলের অভিযোগে উত্তেজনা, বিক্ষোভের হুঁশিয়ারি এলাকাবাসীর

সাগরদিঘীতে পুলিশের উদ্ধার ভেজাল মশলা তৈরির রং, আটক ১

অভিজিৎ মন্ডল(ফারাক্কা): সাগরদিঘির কাবিলপুর অঞ্চলে সাগরদিঘী থানার পুলিশের উদ্যোগে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।
Ganamadhyam
27 July, 2026

এই অভিযানে বিপুল পরিমাণ ভেজাল মশলা তৈরিতে ব্যবহৃত রং উদ্ধার করা হয়েছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।এই ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয় আটক ব্যক্তির নাম সামায়ুন শেখ। উদ্ধার হয়েছে ভেজাল মশলা তৈরিতে ব্যবহৃত প্রচুর পরিমাণে ক্ষতিকর রং। ঘটনার সঙ্গে অন্য কেউ যুক্ত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ এই আকস্মিক পুলিশি অভিযানে কাবিলপুর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ সূত্রে জানানো হয়েছে, উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী পরীক্ষা করে দেখা হচ্ছে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকায় পুলিশি অভিযান বর্তমানেও অব্যাহত রয়েছে।
ই-পেপার