সেনাবাহিনীর বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবির যশোডাঙ্গায়
মলয় দেবনাথ( আলিপুরদুয়ার): ইন্ডিয়ান আর্মির টুয়েন্টি মাউন্টেন ডিভিশনের পক্ষ থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হলো আলিপুরদুয়ার ২ ব্লকের যশোডাঙ্গা হাই স্কুলে।
গত তিনদিন আগে হাইস্কুলে এসে তাবু গেড়েছিলেন ইন্ডিয়ান আর্মির সদস্যরা। ৪৮ ঘন্টা যশোডাঙ্গা হাই স্কুল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করে রবিবার সকাল ন'টা থেকে শুরু হয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। ইন্ডিয়ান আর্মির বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন শিবিরে। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার দুই ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। বিকেল চারটা পর্যন্ত ৫ শতাধিক রোগীর চিকিৎসা করেন তারা। সেনাবাহিনীর চিকিৎসকরা উপস্থিত ছিলেন শিবিরে। তবে এমন শিবির বছরে ৩-৪ বার হওয়া দরকার দাবি করছে শিবিরে আসা রোগীরা।