এক ঝলক
বানারহাটে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার পিংলার অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়িকা রবীন্দ্রনগর থেকে পালিয়ে ঝাড়খন্ড, হোমে দিন কাটছে নাবালক- নাবালিকা প্রাক্তন সৈনিক সংঘের আয়োজনে কার্গিল বিজয় দিবস সরকারি জমি দখলের অভিযোগে উত্তেজনা, বিক্ষোভের হুঁশিয়ারি এলাকাবাসীর

ডোমজুড়ে একের পর এক খুন, এবার প্রতিবাদি খুন

নিজস্ব সংবাদদাতা(হাওড়া): হাওড়া ডোমজুড়ে একের পর এক খুনের ঘটনা ঘটছে।গুড্ডু নামে এক ব‍্যক্তি প্রতিদিন রাতে প্রতিবেশির বাড়িতে ঢিল ছুঁড়তো।
Ganamadhyam
27 July, 2026


এতে প্রতিবেশিরা অতিষ্ঠ হয়ে ওঠে। তাকে বার বার সাবধানও করে। কিছুদিন আগে এক স্কুল ছাত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করেছিল এক যুবক ঘটনাটি ঘটেছিল ডোমজুড় থানার খটির বাজার এলাকায়। শনিবার ডোমজুড় থানা এলাকায় প্রশস্থ সাহা পাড়ায় এক অজ্ঞাত পরিচয় যুবকের ঝুলন্ত দেহ পাওয়া যায় জঙ্গলের মধ‍্য থেকে। রবিবার বাঁকড়া রসিকলে হাসান মীর নামে এক ব‍্যক্তিকে ছুরি মেরে খুন করা হয়। ঘটনা সুত্রে জানা যায়  বাঁকড়া রসিকলের কাছে গুড্ডু নামে এক ব‍্যক্তি প্রতিবেশির বাড়িতে ইঁট মারতে শুরু করে। সেই বাড়ির তিন ভাই বেরিয়ে প্রতিবাদ করতে গেলে তাদের উপর গুড্ডু ছুরি নিয়ে হামলা করে। হাসান মীরের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। উইকেট দিয়ে আরো দুই ভাইকে আঘাত করে। তিন ভাই গুরুতর জখম হয়। তাদের উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসান হাওড়া হাসপাতালে চিকিৎসা চলা কালিন মারা যায়। অভিযুক্ত গুড্ডুকে পুলিশ রক্ত মাখা ছুরি  সমেত গ্রেপ্তার করে। অভিযুক্তকে গাড়িতে তোলার সময় প্রতিবেশিরা তাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিতে যায়। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ অভিযুক্তর বাড়ি ঘিরে রাখে যাতে কেউ বাড়ি ভাঙচুর করতে না পারে।ঘটনার তদন্তে ডোমজুড় থানা ও বাঁকড়া ফাঁড়ির পুলিশ। রবিবার সন্ধ‍্যায় মৃতদেহ এলে পুনরায় উত্তেজনা বাড়ে। ম‍ৃতদেহ ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসি। তাদের দাবি মৃতের একটি বাচ্চা আছে তার নামে দু কাঠা জায়গা লিখে দিতে হবে। এলাকায় কেন্দ্রীয় বাহিনী বাড়ানো হয়। এলাকায় চরম উত্তেজনা রয়েছে।
ই-পেপার