এক ঝলক
বানারহাটে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার পিংলার অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়িকা রবীন্দ্রনগর থেকে পালিয়ে ঝাড়খন্ড, হোমে দিন কাটছে নাবালক- নাবালিকা প্রাক্তন সৈনিক সংঘের আয়োজনে কার্গিল বিজয় দিবস সরকারি জমি দখলের অভিযোগে উত্তেজনা, বিক্ষোভের হুঁশিয়ারি এলাকাবাসীর

সরকারি জমি দখলের অভিযোগে উত্তেজনা, বিক্ষোভের হুঁশিয়ারি এলাকাবাসীর

অয়ন মন্ডল (বহরমপুর): মুর্শিদাবাদের বহরমপুর থানার রাধারঘাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার গোয়ালজান পশ্চিমপাড়ায় সরকারি জমি দখলের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
Ganamadhyam
27 July, 2026

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এক রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি বৈধভাবে অল্প পরিমাণ জমি কিনলেও তার বাইরে সরকারি জমির একটি বড় অংশ উঁচু প্রাচীর দিয়ে ঘিরে রেখেছেন।
এলাকাবাসীর দাবি, যে জায়গাটি ঘিরে রাখা হয়েছে সেখানে আগে পুকুর ও নয়ানজুলি ছিল। ওই জলপথ দিয়ে আশপাশের এলাকার বৃষ্টির জল বিলে চলে যেত। বর্তমানে সেই পথ বন্ধ হয়ে যাওয়ায় বর্ষাকালে রাধারঘাট ও সংলগ্ন এলাকায় জল জমার সমস্যা বেড়েছে বলে অভিযোগ। স্থানীয়দের আরও অভিযোগ, জাতীয় সড়ক ১২-এর ধারে উঁচু প্রাচীর নির্মাণের ফলে সড়কে ওঠানামার সময় যানবাহনের গতিবিধি স্পষ্টভাবে দেখা যায় না। এর জেরে দুর্ঘটনার আশঙ্কা এবং দুর্ঘটনার ঘটনাও বেড়েছে বলে তাঁদের দাবি। বাসিন্দাদের বক্তব্য, বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও এখনও স্থায়ী সমাধান হয়নি। পরিস্থিতির প্রতিবাদে আগামী দিনে আন্দোলন ও বিক্ষোভে নামার সিদ্ধান্ত নিয়েছেন এলাকাবাসী। তবে অভিযুক্ত ব্যক্তির প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।
ই-পেপার