ময়নাগুড়ি সুভাষ নগর হাই স্কুলের ক্লাসরুমে গোখরো সাপ
রঞ্জন সাহা(ময়নাগুড়ি): শুক্রবার ময়নাগুড়ি সুভাষ নগর হাই স্কুলের ক্লাস রুম থেকে দুটি ছোট গোখরো সাপ দেখা গেল, তাই দেখে বিদ্যালয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরে ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী নন্দু রায়কে খবর দিলে তারা এসে সাপ দুটিকে উদ্ধার করে নিয়ে যায়।বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আনন্দ দাম বলেন কিছু দিন আগেও বিদ্যালয়ের দেয়াল থেকে একটি বড় মাপের গোখরো সাপ উদ্ধার হয়েছিল। তারপর আবার দুটি গোখরো সাপ উদ্ধার এটা চিন্তার কারন। আমাদের মনে হয় আরও সাপ রয়েছে বিদ্যালয়ে, তা আমাদের লক্ষ্য রাখতে হবে। পরিবে প্রেমী নন্দু রায় বলেন, যে সাপ গুলি উদ্ধার করা হয়েছে সেগুলো জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।