তবে কাজে যোগ দেওয়ার পরে আবার কর্মবিরতির পথে হাঁটলেন সেই সাফাই কর্মীরাই।কাজে যোগ দেওয়ার পরেই কন্ট্রাক্টরের পক্ষ থেকে বলে দেওয়া হয় কাজে যোগ দিলও তাদের টাকা দিতে পারবেন না, যার নির্দেশ মতো কাজে যোগ দিয়েছে তিনি টাকা দেবেন। এর পরে আবার কর্মবিরতিতে নেমে পড়েন সাফাই কর্মীরা।
উত্তরপাড়া পৌরসভার অস্থায়ী সাফাই কর্মীরা গত তিন দিন ধরে কর্মবিরতির পথে হেঁটেছেন কারণ গত কয়েক মাস ধরে তাদের মাইনে ও প্রভিডেন্ট ফান্ড ও অন্যান্য দাবি রয়েছে, তার জন্য কর্ম বিরতির ডাক দিয়েছেন। বৃহস্পতিবারই বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে দেখা করেছিলেন পৌরসভার অস্থায়ী কর্মীরা।তাদের দাবি বিধায়কের সাথে কথা বলার পর আমরা আসস্থ হয়েছি। এর পরেই আমরা কাজে যোগ দিয়েছি। তবে আমাদের কন্ট্রাকটার বলেছেন তোমাদের কাজের টাকা দিতে পারবোনা। যিনি বলেছেন তিনি দেবেন। এর পরেই আমরা কাজ বন্ধ করে দিয়েছি।
তবে গত তিনদিন ধরে সাফাই কর্মীদের এই কর্ম বিরতির ফলে সমস্যা দেখা দিয়েছে সাধারণ বাসিন্দাদের। আবাসন থেকে সাধারণ মানুষের বাড়ি অথবা রাস্তায় পরে থাকা ভ্যাট সবেতেই ছড়াচ্ছে দূর্গন্ধ। উত্তরপাড়া পৌরসভার বেহাল নিকাশি ব্যবস্থা নিয়ে বিধায়ককে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি এলাকা গুলোতে নিজে ঘুরে দেখছি মানুষ কি সমস্যায়ে রয়েছে। এরা গত ১৫ বছর ধরে পুরো ব্যবস্থাটাকে নষ্ট করে দিয়েছে। আমি ইতিমধ্যে পৌরসভা ইঞ্জিনিয়ার এবং কেএম ডি এর সঙ্গে কথা বলেছি। তবে আমি ম্যাজিশিয়ান নয়, আমার উপর মানুষের একটি আস্থা আছে, আমি এদের এটুকু প্রতিশ্রুতি দিতে পারি আগামী বর্ষায় এই সমস্যাগুলির সমাধান করতে পারবো। পাশাপাশি তিনি বলেন সাফাই কর্মীদের সাথে কথা বলেছি। এতো দিন যখন কষ্ট করে ধৈয্য ধরেছেন আর দু তিন মাস কষ্ট করুন সব ঠিক হয়ে যাবে। ( ছবি: জ্যোতির্ময় বসু)