এক ঝলক
প্রশ্নপত্র ফাঁসের মামলা শুনতে রাজি প্রধান বিচারপতি প্রশ্নফাঁস রুখতে কঠোর আইন আনছে সরকার চাঁদাবাজি দুর্নীতি সহ্য করা হবে না ঃ মুখ্যমন্ত্রী রাতভর বৃষ্টিতে জলমগ্ন সন্দেশখালি গ্রামীণ হাসপাতাল ময়নাগুড়ি সুভাষ নগর হাই স্কুলের ক্লাসরুমে গোখরো সাপ

নৈহাটি পুরসভায় সাফাই কর্মীদের তুমুল বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি(ব্যারাকপুর): বেতন বৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে শুক্রবার নৈহাটি পুরসভার সাফাই কর্মীরা বিক্ষোভ দেখালেন। অভিযোগ, নির্দিষ্ট দিনে বেতন হয় না।
Ganamadhyam
25 July, 2026


মাসিক বেতন মাত্র ৬২০০ টাকা। তাই দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে পুরসভার সামনে বসে পড়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করলেন পুরসভার সাফাই কর্মীরা। বিক্ষোভকারীরা বেতন বৃদ্ধির পাশাপাশি পিএফ এবং ইএসআইয়ের দাবিতেও তারা সোচ্চার হন। বিক্ষোভরত সাফাই কর্মী শম্ভু হরি জানান, তাদের মাসিক বেতন মাত্র ৬২০০ টাকা। এত অল্প বেতনে সংসার চালাতে তাদের হিমশিম খেতে হচ্ছে। শম্ভু বাবুর আরও অভিযোগ, দুই কিস্তিতে বেতন প্রদান করা হয়। দাবি সমূহ পূরণ না হলে লাগাতার কর্মবিরতি চালিয়ে যাবার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।
ই-পেপার