হাওড়ার শলপ মহাবীর শক্তি সংঘের থেকে কাটলিয়া তার নিজ বাড়ি প্রবেশ করলেন। হাজার হাজার মানুষ উল্টো রথের দড়ি ধরে মনস্কামনা পূর্ণ করলো। প্রতি বছরের ন্যায় এবছরেও শতাধীক ভোগের আয়োজন করা হয় জগন্নাথ দেবের জন্য। এই রথযাত্রার মুল উদ্যোক্তা বুদ্ধদেব রায়। উপস্থিত ছিলেন সংঘের প্রাক্তন সভাপতি কেশব পাঁজা, বিজেপি হাওড়া জেলা সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য সহ বিশিষ্ঠ ব্যক্তিরা।