এক ঝলক
প্রশ্নপত্র ফাঁসের মামলা শুনতে রাজি প্রধান বিচারপতি প্রশ্নফাঁস রুখতে কঠোর আইন আনছে সরকার চাঁদাবাজি দুর্নীতি সহ্য করা হবে না ঃ মুখ্যমন্ত্রী রাতভর বৃষ্টিতে জলমগ্ন সন্দেশখালি গ্রামীণ হাসপাতাল ময়নাগুড়ি সুভাষ নগর হাই স্কুলের ক্লাসরুমে গোখরো সাপ

সুন্দরবনের নদীতে নৌকায় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হাসান লস্কর(সুন্দরবন): সুন্দরবনের নদীতে অভিযান, প্রশাসনের অভিযানে চারটে আগ্নেয়াস্ত্র মাছ ধরার নৌকা সহ গোলাবারুদ গ্রেফতার ৪ জন।
Ganamadhyam
25 July, 2026

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও বন বিভাগের যৌথ অভিযানে সুন্দরবন এলাকায় একটি ভারতীয় মাছ ধরার নৌকা (আইএফবি ‘ঝুমা’) থেকে চারটি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নৌকাসহ চারজনকে আটক করা হয়।উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ বাজেয়াপ্ত করে সুন্দরবন কোস্টাল থানার কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সুন্দরবন কোস্টাল থানায় একটি নির্দিষ্ট এফআইআর দায়ের করা হয়েছে এবং আটক চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।তদন্তকারী সংস্থা জানিয়েছে, অভিযুক্তদের আদালতে হাজির করে পুলিশ হেফাজতের আবেদন করা হবে। অস্ত্রগুলোর উৎস, সেগুলোর সম্ভাব্য ব্যবহার এবং এর সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা অপরাধী চক্র জড়িত রয়েছে কি না,তা জানতে বিস্তারিত জিজ্ঞাসাবাদ ও তদন্ত অব্যাহত রয়েছে। জানান কোস্টাল থানার পুলিশ আধিকারিক।
ই-পেপার