এক ঝলক
বেশ কয়েকটি আইন অন্তর্ভুক্ত হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধিতে রাম মন্দিরে অনুদান চুরিতে গ্রেফতার ৮ ফিরহাদকে গ্রেফতারের দাবি জোরালো হচ্ছে, সরব বিরোধীরা নির্মীয়মান বানিজ্যিক বহুতলের স্বাস্থ্য পরীক্ষা করবে অডিট কমিটি ভিনিসিয়ুসের বাতিল গোল নিয়ে ফিফার কাছে ব্রাজিলের অভিযোগ

বেশ কয়েকটি আইন অন্তর্ভুক্ত হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধিতে

নিজস্ব সংবাদদাতা: গুজরাত, অসমের পরে এবার পশ্চিমবঙ্গের এই বিধানসভা সেশনেই পেশ হতে চলেছে ইউনিফর্ম সিভিল কোড। নির্বাচনী ইস্তেহারেই এই প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি৷ ক্ষমতায় এলে রাজ্যে কার্যকর হবে অভিন্ন দেওয়ানি বিধি।
Ganamadhyam
27 June, 2026
বিজেপির দাবি, পশ্চিমবঙ্গ সরকারের অগ্রাধিকারমূলক আইন প্রণয়ন কর্মসূচির মধ্যে ইউনিফর্ম সিভিল কোড বিল অন্যতম। ইউনিফর্ম সিভিল কোড রাজ্যে কার্যকর করা প্রথম রাজ্য উত্তরাখণ্ড। তারপরে অসম, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাতের মতো একাধিক রাজ্য অভিন্ন দেওয়ানি বিধি চালুর প্রস্তাবকে কার্যকর করেছে৷ অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলির মতো বাংলাতেও এবার অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হবে। 
এই ইউনিফর্ম সিভিল কোডের লক্ষ্য হল ধর্ম নির্বিশেষে বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, সম্পত্তির বণ্টন ও দত্তক গ্রহণের মতো দেওয়ানি বিষয়গুলির জন্য একটি অভিন্ন আইন প্রণয়ন করা। সমর্থকদের মতে, এটি হবে একটি একক আইন, যা সবার জন্য, আইনের দৃষ্টিতে সমতা নিশ্চিত করবে এবং ধর্মভিত্তিক ব্যক্তিগত আইনের কারণে সৃষ্ট বৈষম্য দূর করবে।
এদিকে এই প্রসঙ্গে বিজেপি শিবিরের নেতারা জানাচ্ছেন, প্রস্তাবিত কাঠামোয় বেশ কয়েকটি আইন অন্তর্ভুক্ত করা হতে পারে। যে তালিকায় সম্ভবত থাকবে, বিবাহ সংক্রান্ত অভিন্ন আইন। এই আইনে সব সম্প্রদায়ের জন্য বিবাহের ন্যূনতম বৈধ বয়স এক রাখার কথা বলা হবে। পাশাপাশি থাকবে আইনি স্বীকৃতি ও নথিভুক্তি নিশ্চিত করতে সব বিবাহের বাধ্যতামূলক নিবন্ধন।
শুধু তাই নয়, এছাড়াও থাকবে বহুবিবাহের মতো প্রথা নিষিদ্ধ করা। একইসঙ্গে নারীদের জন্য সমান সম্পত্তি ও উত্তরাধিকার অধিকার নিশ্চিত করার কথাও বলা হবে এই অভিন্ন দেওয়ানি বিধিতে। সঙ্গে থাবে ধর্ম নির্বিশেষে সমান আইনি সুরক্ষা প্রদানের ব্যবস্থাও।
অভিন্ন দেওয়ানি বিধিতে থাকবে লিভ-ইন সম্পর্ক নিয়েও বিশেষ প্রথাও। যতদূর জানা যাচ্ছে, লিভ- ইন সম্পর্কের শুরু ও সমাপ্তি নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে বাধ্যতামূলকভাবে নিবন্ধন করার কথা বলা হবে। এসব সম্পর্কের ক্ষেত্রে আইনি জবাবদিহি ও নথিভুক্তি নিশ্চিত করার কথাও থাকবে এই অভিন্ন দেওয়ানি বিধিতে।
এর পাশাপাশি বিবাহবিচ্ছেদের জন্য একক আইনি ভিত্তি ও প্রক্রিয়া নির্ধারণ করা হবে। ধর্মীয় বা প্রথাগত বিচ্ছেদ পদ্ধতির পরিবর্তে অভিন্ন আইন কার্যকর করার কথা বলা হয়েছে। সঙ্গে উভয় পক্ষের জন্য সমান আইনি প্রতিকার ও সুরক্ষা নিশ্চিত করার কথাও উল্লে করা থাকবে এই অভিন্ন দেওয়ানি বিধিতে।
ই-পেপার