এক ঝলক
বেশ কয়েকটি আইন অন্তর্ভুক্ত হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধিতে রাম মন্দিরে অনুদান চুরিতে গ্রেফতার ৮ ফিরহাদকে গ্রেফতারের দাবি জোরালো হচ্ছে, সরব বিরোধীরা নির্মীয়মান বানিজ্যিক বহুতলের স্বাস্থ্য পরীক্ষা করবে অডিট কমিটি ভিনিসিয়ুসের বাতিল গোল নিয়ে ফিফার কাছে ব্রাজিলের অভিযোগ

বিশ্ব মাদকবিরোধী দিবসে উখরায় পুলিশের সচেতনতা র‍্যালি

নিজস্ব সংবাদদাতা(অন্ডাল) : বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে শুক্রবার অন্ডাল থানার উখরা আউটপোস্টের উদ্যোগে একটি সচেতনতামূলক মাদকবিরোধী র‍্যালির আয়োজন করা হয়।
Ganamadhyam
27 June, 2026
সমাজ থেকে মাদকের অভিশাপ দূর করতে এবং বিশেষ করে নতুন প্রজন্মকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়। এদিন সকালে উখরা কেবি ইনস্টিটিউশন স্কুল প্রাঙ্গণ থেকে র‍্যালির সূচনা হয়। র‍্যালিটি মাধাইগঞ্জ রোড ও উখরা বাজার এলাকা পরিক্রমা করে পুনরায় স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়। মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা তুলে ধরে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান লেখা প্লেকার্ড হাতে এগিয়ে চলে র‍্যালিতে অংশগ্রহণকারীরা। র‍্যালিতে উখরা আউট পোস্টের পুলিশ আধিকারিক, সিভিক ভলান্টিয়ার, বেসরকারি নেশামুক্তি কেন্দ্রের সদস্য এবং উখরা কেবি ইনস্টিটিউশন স্কুলের ছাত্রছাত্রী অংশ নেয়। উপস্থিত ছিলেন উখরা আউট পোস্টের ইনচার্জ প্রীতম পাল-সহ অন্যান্য পুলিশ কর্মীরা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার এবং সমাজের জন্যও মারাত্মক ক্ষতিকর। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এবং তরুণ প্রজন্মকে সচেতন করতেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। উপস্থিত সকলের উদ্দেশে মাদকমুক্ত সমাজ গড়ার শপথও পাঠ করানো হয়।এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, পুলিশ ও শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ই-পেপার