এক ঝলক
বেশ কয়েকটি আইন অন্তর্ভুক্ত হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধিতে রাম মন্দিরে অনুদান চুরিতে গ্রেফতার ৮ ফিরহাদকে গ্রেফতারের দাবি জোরালো হচ্ছে, সরব বিরোধীরা নির্মীয়মান বানিজ্যিক বহুতলের স্বাস্থ্য পরীক্ষা করবে অডিট কমিটি ভিনিসিয়ুসের বাতিল গোল নিয়ে ফিফার কাছে ব্রাজিলের অভিযোগ

বগুলা গ্ৰামীণ হাসপাতালের নব নির্মিত ভবন সহ ওটি বিভাগের উদ্বোধনে বিধায়ক

নিজস্ব প্রতিনিধি (নদীয়া) : দীর্ঘ প্রতিক্ষার অবসান, অবশেষে বগুলা গ্ৰামীণ হাসপাতালের নব নির্মিত ভবন সহ অপারেশন থিয়েটার(ওটি) বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন হল শুক্রবার। আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন রানাঘাট উত্তর পূর্ব কেন্দ্রের বিধায়ক অসীম বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন হাসপাতালের সুপার সহ স্থানীয় বগুলা পুলিশ ফাঁড়ির আধিকারিক ও হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক, নার্স, অন্যান্য সেবা কর্মীরা। পাশাপাশি এলাকার বিশিষ্ট জনেরাও ছিলেন।
Ganamadhyam
27 June, 2026
এই নব কক্ষের উদ্বোধনের পর বিধায়ক অসীম বিশ্বাস বলেন,এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল, বগুলা গ্ৰামীণ হাসপাতালের ওটি বিভাগ চালু করা হোক কিন্তু আমরা তৎকালীন রাজ্য সরকার তথা স্বাস্থ্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেও কোন গুরুত্বই দেয়নি বিগত তৃণমূল সরকার। এখন রাজ্যে পরিবর্তনের সরকার ক্ষমতায়, ফলে শুধু অপারেশন থিয়েটার চালু করেই আমাদের কাজ শেষ হচ্ছেনা, সবে শুরু হল, এরপর বগুলা গ্ৰামীণ হাসপাতালের খোল নলচে পাল্টে ফেলা সহ সমস্ত ঘুঘুর বাসা ভেঙ্গে পরিকাঠামো উন্নয়ন করা হবে। বিশ্ব শ্রেণীর স্বাস্থ্য পরিষেবা চালু শুধু সময়ের অপেক্ষা। অসীমবাবু আরও বলেন, আমার উপর ভরসা রাখুন, কোন দুর্নীতি বগুলা গ্ৰামীণ হাসপাতালকে কেন্দ্র করে চলতে দেবনা। হাসপাতালের ওয়ার্ড সংখ্যা বৃদ্ধি সহ চিকিৎসক ও নার্সের সংখ্যা বাড়ানো, চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগ, হাসপাতের পরিকাঠামো গত উন্নয়ন সহ আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যেমে চিকিৎসা পরিষেবা প্রদানের আশ্বাস দেন।পাশাপাশি দালাল চক্র সহ জাল ঔষধ কারবারীদেরও এবার উচিৎ শিক্ষা প্রদান সহ চির তরে বিনাশ ঘটানো হবে এবার বলেও এদিন রোগীর পরিবার পরিজন সহ এলাকাবাসীকে আশ্বস্থ করেন তিনি।
ই-পেপার