এক ঝলক
বেশ কয়েকটি আইন অন্তর্ভুক্ত হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধিতে রাম মন্দিরে অনুদান চুরিতে গ্রেফতার ৮ ফিরহাদকে গ্রেফতারের দাবি জোরালো হচ্ছে, সরব বিরোধীরা নির্মীয়মান বানিজ্যিক বহুতলের স্বাস্থ্য পরীক্ষা করবে অডিট কমিটি ভিনিসিয়ুসের বাতিল গোল নিয়ে ফিফার কাছে ব্রাজিলের অভিযোগ

উত্তরবঙ্গের পাঁচ জেলার নদী সংলগ্ন এলাকায় প্রশাসনের নজরদারি জোরদার

খাদিমুল ইসলাম (বানারহাট): উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসকে ঘিরে লাল সতর্কতা জারি হয়েছে। টানা বৃষ্টির জেরে পাহাড়ি নদীগুলির জলস্তর বাড়তে শুরু করায় নদী সংলগ্ন এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন। সিকিম ও পাহাড়ি এলাকায় লাগাতার বৃষ্টির ফলে সমতলের নদীগুলিতেও জলস্তর বাড়ছে। পরিস্থিতির দিকে নজর রেখে নদীপাড়ের বাসিন্দাদের অপ্রয়োজনীয়ভাবে নদীর ধারে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি মৎস্যজীবীদেরও নদীতে মাছ ধরতে না নামার অনুরোধ করা হয়েছে।
Ganamadhyam
27 June, 2026
ডুয়ার্সের বিভিন্ন এলাকায় গত কয়েকদিনের টানা বৃষ্টিতে একাধিক নদী ইতিমধ্যেই ফুলে ফেঁপে উঠেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর কড়া নজরদারি চালানো হচ্ছে। নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনে প্রশাসনের নির্দেশ মেনে চলার আহ্বান জানানো হয়েছে
ই-পেপার