এক ঝলক
বেশ কয়েকটি আইন অন্তর্ভুক্ত হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধিতে রাম মন্দিরে অনুদান চুরিতে গ্রেফতার ৮ ফিরহাদকে গ্রেফতারের দাবি জোরালো হচ্ছে, সরব বিরোধীরা নির্মীয়মান বানিজ্যিক বহুতলের স্বাস্থ্য পরীক্ষা করবে অডিট কমিটি ভিনিসিয়ুসের বাতিল গোল নিয়ে ফিফার কাছে ব্রাজিলের অভিযোগ

ধূপগুড়িতে তৃণমূল পঞ্চায়েত সদস্যার বাড়ি ঘেরাও, খাটের তলায় তল্লাশি পুলিশের

উৎপল রায়( ধূপগুড়ি): আবাস যোজনায় দুর্নীতি ও জব কার্ডে অনিয়মের অভিযোগে উত্তাল হয়ে উঠল জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি। ক্ষুব্ধ গ্রামবাসীদের বিক্ষোভের জেরে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিল সাঁকোয়াঝোরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। শুক্রবার দুপুরে অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যা মানজিনা খাতুনের বাড়ি ঘেরাও করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান শতাধিক মহিলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষমেশ পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। এমনকি অভিযুক্তের খোঁজে তার বাড়ির তালা ভেঙে খাটের তলায় চিরুনি তল্লাশিও চালায় পুলিশ।
Ganamadhyam
27 June, 2026
স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চায়েত সদস্যা মানজিনা খাতুনের বিরুদ্ধে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে দুর্নীতি, জব কার্ডে অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহার করে গ্রামবাসীদের হুমকি দেওয়ার মতো একাধিক গুরুতর অভিযোগ দীর্ঘদিনের। এদিন দুপুরে তার শাস্তির দাবিতে শতাধিক গ্রামবাসী, বিশেষত মহিলারা, একজোট হয়ে তার বাড়ি ঘেরাও করেন। কয়েক ঘণ্টা ধরে চলে এই তুমুল বিক্ষোভ।
গণবিক্ষোভের আঁচ পেয়ে আগেই গা ঢাকা দেন ওই তৃণমূল সদস্যা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। উত্তেজিত জনতাকে শান্ত করতে এবং অভিযুক্তের খোঁজে পুলিশের উপস্থিতিতেই বাড়ির তালা ভাঙা হয়। ঘরের ভেতর আলমারি থেকে শুরু করে খাটের তলা— সর্বত্র চিরুনি তল্লাশি চালায় প্রশাসন। এমনকি আশেপাশের দুই-তিনটি বাড়িতেও খোঁজ চালানো হয়। ​তবে দীর্ঘ তল্লাশির পরও ওই পঞ্চায়েত সদস্যার কোনো হদিস মেলেনি। এরপরই পরিস্থিতি সামাল দিতে প্রশাসন এক নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করে। পুলিশ আধিকারিকরা গোটা বাড়িটিতে নতুন করে তালা ঝুলিয়ে দেন এবং সেই চাবি আন্দোলনকারী গ্রামবাসীদের হাতে তুলে দেন। ​পুলিশের পক্ষ থেকে গ্রামবাসীদের আশ্বস্ত করে জানানো হয়েছে, দ্রুত লিখিত অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের এই লিখিত প্রতিশ্রুতির পর বিকেলের দিকে আন্দোলনকারীরা ধূপগুড়ির ওই এলাকা থেকে বিক্ষোভ তুলে নেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে।
ই-পেপার