এক ঝলক
শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্প, বহু মৃত্যুর আশঙ্কা প্রবল বৃষ্টি, দুর্যোগের মধ্যেও চলছে উদ্ধারকাজ, মৃতের সংখ্যা বেড়ে ১১ আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের কঠোর আইনি পদক্ষেপ মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ ঘোষণা

মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ ঘোষণা

নিজস্ব সংবাদদাতা: তারাতলা বিপর্যয়ের ঘটনায় মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করল রাজ্য সরকার। মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেবে শুভেন্দু অধিকারীর সরকার। আহতদের ১ লক্ষ টাকা করে দেওয়া হবে। বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, অর্থ দিয়ে মৃত্যুর ক্ষতিপূরণ হয় না। সেটা স্বীকার করেও দায়িত্বশীল সরকার তার দায়িত্ব পালনের জন্য অঙ্গীকারবদ্ধ।
Ganamadhyam
26 June, 2026
এ দিনই প্রধানমন্ত্রীর দফতরের  তরফেও আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর দফতর। আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেবে। তারাতলার  ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  প্রধানমন্ত্রী বলেছেন, গতকাল কলকাতায় ঘটে যাওয়া দুর্ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এই দুর্ঘটনায় মৃতদের নিকটাত্মীয়দের প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে মাথাপিছু ২ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। ক্ষতিগ্রস্তরা যাতে সম্ভাব্য সবরকম সহায়তা পান, তা নিশ্চিত করতে রাজ্য সরকার দিন-রাত কাজ করে চলেছে। বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, গতকাল তারাতলায় একটি নির্মীয়মাণ গোডাউন ভেঙে পড়েছে। মৃতদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। গতকাল দুর্ঘটনার ৩০ মিনিটের মধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। সময় যত গিয়েছে সিভিল ডিফেন্স, এনডিআরএফ, সেনা উদ্ধারে হাত লাগায়। সরকারের পক্ষ থেকে মন্ত্রী ইন্দ্রনীল খাঁ ও অগ্নিমিত্রা সারাক্ষণ আছেন। স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী চিকিৎসার ব্যবস্থা তদারকি ও সমন্বয় রেখে কাজ করছেন। আমি ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে নবান্নে ফিরে আসি। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যসচিব, পুর কমিশনার-সহ পদস্থ কর্তারা ভোর ৩টে পর্যন্ত স্পটে ছিলেন। এখনও পর্যন্ত মোট ২৯ জনকে উদ্ধার, ৯ জনকে মৃত ঘোষণা করা হয়েছে। ২০ জন আহত, তাদের মধ্যে গুরুতর ৪, আশঙ্কাজনক ১ জন। আমরা আহতদের চিকিৎসার সমস্ত দায়িত্ব নিচ্ছি।মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য। দুর্ঘটনায় আহতদের প্রত্যেককে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।
ই-পেপার