এক ঝলক
শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্প, বহু মৃত্যুর আশঙ্কা প্রবল বৃষ্টি, দুর্যোগের মধ্যেও চলছে উদ্ধারকাজ, মৃতের সংখ্যা বেড়ে ১১ আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের কঠোর আইনি পদক্ষেপ মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ ঘোষণা

জগদ্দল বিধানসভার মামুদপুর পঞ্চায়েতের প্রধানের স্বামীকে গ্রামে ঘোরাল পুলিশ

নিজস্ব প্রতিনিধি(ব্যারাকপুর): বৃহস্পতিবার জগদ্দল বিধানসভার মামুদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা মালাকারের স্বামী সুরঞ্জন মালাকারকে গ্রামে ঘোরাল পুলিশ। প্রসঙ্গত, গত ১৭ জুন মামুদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা মালাকারের স্বামী সুরঞ্জণ মালাকারকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে তোলাবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে। ব্যারাকপুর আদালত অভিযুক্তকে ৮ দিনের পুলিশ হেফাজত দেয়।
Ganamadhyam
26 June, 2026
 এদিন শিবদাসপুর থানার পুলিশ তাকে মামুদপুরের কুলিয়াগড় মোড় থেকে রামচন্দ্রপুর হাট পর্যন্ত ঘোরায়। পরে তাঁকে নিজের বাড়িতে এনে তল্লাশি অভিযান চালায়। গ্রামে ধৃত সুরঞ্জন মালাকারকে দেখতে পেয়ে একরাশ ক্ষোভ উগরে দেন ক্ষিপ্ত গ্রামবাসীরা। ব্যারাকপুর-১ ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য সুমিত ঘোষ বলেন, প্রিয়াঙ্কা মালাকার পঞ্চায়েত প্রধান। কিন্তু পঞ্চায়েত চালাতেন তার স্বামী সুরঞ্জন মালাকার। তোলাবাজি, কাটমানি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে।
ই-পেপার