এক ঝলক
শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্প, বহু মৃত্যুর আশঙ্কা প্রবল বৃষ্টি, দুর্যোগের মধ্যেও চলছে উদ্ধারকাজ, মৃতের সংখ্যা বেড়ে ১১ আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের কঠোর আইনি পদক্ষেপ মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ ঘোষণা

জলঢাকায় স্নান করতে নেমে তলিয়ে গেল ১২ বছরের কিশোর

রঞ্জন সাহা(ময়নাগুড়ি): ময়নাগুড়ির বারোহাতী এলাকায় মর্মান্তিক ঘটনা, বন্ধুদের সঙ্গে নদীতে নেমে নিখোঁজ হয়েছিল ১২ বছরের কিশোর রিক দেবনাথ। প্রশাসন ও সিভিল ডিফেন্স কর্মীদের দীর্ঘ প্রায় তিন ঘণ্টার তল্লাশি অভিযানের পর উদ্ধার হয় তার দেহ।বৃহস্পতিবার দুপুরে ময়নাগুড়ি ব্লকের রামসাই গ্রাম পঞ্চায়েতের বারোহাতী সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।
Ganamadhyam
26 June, 2026
জানা যায়, চার বন্ধু মিলে জলঢাকা নদীতে স্নান করতে নামে। নদীর গভীরতা ও স্রোতে তারা বিপদে পড়ে। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও রিক দেবনাথ নিখোঁজ হয়ে যায়। ঘটনার খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করেন। দীর্ঘ প্রায় তিন ঘণ্টার অনুসন্ধানের পর পানবাড়ি নৌকাবিহার সংলগ্ন জলঢাকা নদী থেকে রিকের দেহ উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিক দেবনাথ কে মৃত বলে ঘোষণা করেন।
ই-পেপার