এক ঝলক
শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্প, বহু মৃত্যুর আশঙ্কা প্রবল বৃষ্টি, দুর্যোগের মধ্যেও চলছে উদ্ধারকাজ, মৃতের সংখ্যা বেড়ে ১১ আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের কঠোর আইনি পদক্ষেপ মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ ঘোষণা

রাজ্যে নতুন নির্বাচন কমিশনার নিয়োগ

নিজস্ব সংবাদদাতা: রাজ্যের নতুন নির্বাচন কমিশনার নিয়োগ করল নবান্ন। দীর্ঘদিন ধরে ফাঁকা পড়ে থাকা রাজ্য নির্বাচন কমিশনার পদে আইএএস অফিসার কৃষ্ণ গুপ্তাকে নিয়োগ করেছে রাজ্য সরকার। আইএএস অফিসার হিসাবে চলতি মাসের ৩০ তারিখে অবসরগ্রহণের পর কৃষ্ণ গুপ্তা রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব নেবেন বলে জানানো হয়েছে। তিনি এত দিন অতিরিক্ত মুখ্যসচিব হিসাবে সমবায় দফতরের দায়িত্ব সামলাচ্ছিলেন। প্রায় এক বছর ধরে ফাঁকা পড়ে থাকা রাজ্য নির্বাচন কমিশনারের পদে এ বার তাঁকে নতুন নিয়োগ করল শুভেন্দু অধিকারীর সরকার।
Ganamadhyam
26 June, 2026
রাজ্যের একাধিক পুরনিগম ও পুরসভায় প্রশাসক বসানো হয়েছে। তার মধ্যে অন্যতম কলকাতা পুরসভা। ডিসেম্বরের মধ্যে সেই সব জায়গায়  নির্বাচন করা হবে বলে  ইতিমধ্যেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই আবহেই নতুন রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ করল নবান্ন। পুরসভা, পুরনিগম ও পঞ্চায়েতের নির্বাচন করানোর দায়িত্ব থাকে রাজ্য নির্বাচন কমিশনারের উপর। সেই লক্ষ্যেই রাজ্য একধাপ এগোল বলে মনে করছে ওয়াকিবহল মহল। রাজ্যে সদ্য পালাবদল ঘটেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েছেন, বছরের মধ্যেই রাজ্যে পুরভোট হয়ে যাবে।তিনি জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে কলকাতায় নতুন পুরবোর্ড গঠিত হবে। হাওড়া পুরসভা নিয়েও একই বার্তা দিয়েছেন তিনি। এ অবস্থায় রাজ্যে নতুন নির্বাচন কমিশনার নিয়োগ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর আগে রাজ্যের নির্বাচন কমিশনার ছিলেন অবসরপ্রাপ্ত আমলা রাজীব সিনহা। পূর্বতন সরকারের মুখ্যসচিব ছিলেন তিনি। ২০২০ সালে মুখ্যসচিব পদ থেকে অবসর নেওয়ার পরে, ২০২৩ সালে তাঁকে রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত করা হয়। গত পঞ্চায়েত নির্বাচনের সময়ে দায়িত্বে ছিলেন তিনিই। গত বছরের মাঝামাঝি সময়ে তার মেয়াদ শেষ হয়। সেই থেকে রাজ্য নির্বাচন কমিশনারের পদ ফাঁকাই পড়ে ছিল। কাজকর্ম সামলাচ্ছিলেন রাজ্য নির্বাচন কমিশনের সচিব নীলাঞ্জন সান্ডিল্য। পুরভোটের আগে ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজও সেরে নেওয়ার পরিকল্পনা রয়েছে নতুন সরকারের। এই প্রেক্ষাপটে রাজ্যের নতুন নির্বাচন কমিশনার পদে নিয়োগ তাৎপর্যপূর্ণ।
ই-পেপার