এক ঝলক
রাতভর বৃষ্টিতে জলমগ্ন সন্দেশখালি গ্রামীণ হাসপাতাল ময়নাগুড়ি সুভাষ নগর হাই স্কুলের ক্লাসরুমে গোখরো সাপ উত্তরপাড়া পৌরসভার সাফাই কর্মীদের কর্মবিরতি, হস্তক্ষেপ বিধায়কের নদীপথে ওয়াটার ট্যাক্সি চালু করা হবে : পরিবহন মন্ত্রী সরকারি দপ্তরে হেনস্তার অভিযোগ, আধিকারিকের বিরুদ্ধে থানায় অভিযোগ

বিএসএফের ছোঁড়া গুলিতে মৃত্যু অপর ২ জওয়ানের, আদালতে অভিযুক্ত

সুব্রত শেঠ(মালদা): বৃহস্পতিবার মালদার বৈষ্ণবনগর বিএসএফ ক্যাম্পে গুলি কাণ্ডে বিএসএফ জওয়ান শিবম কুমার মিশ্রকে গ্রেফতার করল পুলিশ।
Ganamadhyam
25 July, 2026


 

তার থেকে বাজেয়াপ্ত করা হয়েছে গুলি কান্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। ধৃত ওই বিএসএফ জওয়ানকে শুক্রবার তোলা হয় মালদা জেলা আদালতে।আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। যদিও শুক্রবার আদালতে তোলার পথে কি কারণে খুন এনিয়ে সাংবাদিকদের প্রশ্নে কোন মুখ খুলতে চাননি ধৃত বিএসএফ জওয়ান শিবম কুমার মিশ্র। উল্লেখ্য গত বৃহস্পতিবার বিকেল নাগাদ মালদার বৈষ্ণবনগর বিএসএফ হেড কোয়াটারে শিবম কুমার মিশ্র নামে ১১৯ নম্বর ব্যাটেলিয়ানের এই জওয়ানের বিরুদ্ধে আচমকা গুলি চালিয়ে ৭১ নম্বর ব্যাটেলিয়ানের দুই বিএসএফ জওয়ানকে খুনের অভিযোগ ওঠে। তার ছোঁড়া গুলিতে মৃত্যু হয় দুই জওয়ান অজয় কুমার সিং বয়স ৫১ এবং অপর জওয়ান আম্বদর সুরেশ দরগু বয়স ৩৭ বছর। জানা যায় মৃত বিএসএফ জওয়ান অজয় কুমার সিংহের বাড়ি বিহারের ছাপরা জেলার মানঝি এলাকায় এবং মৃত বিএসএফ জওয়ান আদম্বর সুরেশ দড়গু এর বাড়ি মহারাষ্ট্রের গড়চিলোরি জেলায়।তার ছোঁড়া গুলিতে গুরুতর আহত বিকাশ ব্রক্ষ্ম নামে বিএসএফ এর আরও এক জওয়ান। গুরুতর অবস্থায় তার চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। গুলি চালানোর ঘটনার পরে শিবমকে ধরে ফেলে অন্য বিএসএফ জওয়ানরা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।রাত পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশের তদন্তকারী অফিসারেরা। এরপরেই তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার ধৃত বিএসএফ জওয়ানকে তোলা হয় মালদা জেলা আদালতে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, হতাশাজনিত কারণে এই খুনের ঘটনা। যদিও খুনের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পাওয়া বলে আশা করছে পুলিশ।
ই-পেপার