এক ঝলক
রাতভর বৃষ্টিতে জলমগ্ন সন্দেশখালি গ্রামীণ হাসপাতাল ময়নাগুড়ি সুভাষ নগর হাই স্কুলের ক্লাসরুমে গোখরো সাপ উত্তরপাড়া পৌরসভার সাফাই কর্মীদের কর্মবিরতি, হস্তক্ষেপ বিধায়কের নদীপথে ওয়াটার ট্যাক্সি চালু করা হবে : পরিবহন মন্ত্রী সরকারি দপ্তরে হেনস্তার অভিযোগ, আধিকারিকের বিরুদ্ধে থানায় অভিযোগ

রাস্তায় মাছের আড়তের নোংরা জল ফেলা নিয়ে অশান্তি

সার্থক কুমার দে(দুর্গাপুর) : গ্রামের মূল রাস্তায় মাছের আড়তের নোংরা জল ফেলা নিয়ে উত্তেজনা ছড়ালো অন্ডালের উখড়া গ্রামে। শুক্রবার স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মী সমর্থকরা মাছের আড়তের সামনে বিক্ষোভে সামিল হন।
Ganamadhyam
25 July, 2026


দীর্ঘদিন ধরে রাস্তার উপর মাছের নোংরা জল ফেলার অভিযোগে ক্ষোভ জমছিল এলাকাবাসীর মধ্যে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উখড়ার বাজপাই মোড় থেকে গ্রামের দিকে স্কুল মোড় সংলগ্ন প্রধান সড়কের ধারে একাধিক মাছের আড়ত রয়েছে। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মাছ বোঝাই গাড়ি সেখানে আসে। অভিযোগ, মাছ নামানোর পর আড়তের নোংরা জল সরাসরি রাস্তার উপর ফেলে দেওয়া হয় । ফলে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি পথচারী ও যানবাহন চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছে, ক্ষতি হচ্ছে পিচ রাস্তারও। বিক্ষোভকারীদের অভিযোগ, এই প্রধান সড়ক দিয়েই উখড়া গ্রামের ঐতিহ্যবাহী রথযাত্রা ও উল্টো রথের শোভাযাত্রা যায়। রথযাত্রার আগে আড়ৎ মালিকদের রাস্তায় জল না ফেলার অনুরোধ করা হলেও তা মানা হয়নি বলে দাবি তাদের। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন উখড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনা কোলে। তিনি জানান, আড়ৎ মালিকদের বহুদিন আগেই রাস্তায় নোংরা জল না ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল এবং বিকল্পভাবে জল নিষ্কাশনের ব্যবস্থা করার কথা বলা হয়েছিল। তা এখনও বাস্তবায়িত করেনি আরত মালিকরা। দ্রুত বিকল্প ব্যবস্থা না করা হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময় উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের দাবি, জনস্বাস্থ্য ও পরিবেশের স্বার্থে দ্রুত স্থায়ী সমাধানের উদ্যোগ নিক প্রশাসন। অভিযোগের বিষয়ে আরত মালিকদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ই-পেপার