এক ঝলক

সুন্দরবনের প্রত্যন্ত বিনোদপুরে মায়েদের হাতেই দুর্গাপুজো

হাসান লস্কর (কুলতলী): সুন্দরবন লাগোয়া প্রত্যন্ত বিনোদপুরে মায়েদের উদ্যোগে দুর্গাপুজোকে ঘিরে উৎসাহ ও উদ্দীপনা। মায়েদের হাতেই মায়ের আরাধনা—এমনই অভিনব উদ্যোগে নতুনভাবে সেজে উঠেছে এলাকার দুর্গাপুজো। এই পুজোয় উপস্থিত হন ভারতীয় জনতা পার্টির জয়নগর সাংগঠনিক জেলা সভাপতি উৎপল নস্কর-সহ দলের একাধিক কর্মী- সমর্থক। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় মহিলাদের এই উদ্যোগ এলাকায় বিশেষ তাৎপর্য বহন করছে। উদ্যোক্তাদের দাবি, অন্নপূর্ণা ভাণ্ডারের অর্থের সহায়তায় এই পুজোর আয়োজন করা হয়েছে। প্রত্যন্ত এলাকার মহিলাদের উদ্যোগে গড়ে ওঠা এই পুজোকে ঘিরে খুশি স্থানীয় বাসিন্দারাও। এদিন পুজোয় উপস্থিত হয়ে মহিলাদের এই উদ্যোগ সম্পর্কে কী বার্তা দিলেন বিজেপির জয়নগর সাংগঠনিক জেলা সভাপতি উৎপল নস্কর? এই পুজোর তাৎপর্য এবং অন্নপূর্ণা ভাণ্ডারের অর্থে দুর্গাপুজোর আয়োজন নিয়ে তার বক্তব্য ঘিরে আগ্রহ তৈরি হয়েছে এলাকায়।
Ganamadhyam
16 October, 2026
ই-পেপার