এক ঝলক
সেলের সমন্বয়ে নরাকাস (উপক্রম-২), কলকাতার অর্ধবার্ষিক বৈঠক সম্পন্ন ৩ তারকার গোলে জয়ে শুরু চেলসির, দ্রুততম গোলের রেকর্ড ব্রাজিলিয়ানের

লাটাগুড়িতে মর্মান্তিক পথ দুর্ঘটনা,মৃত তরুণী, আশঙ্কাজনক ৩

শৈলেন রায় (ক্রান্তি): বুধবার সকালে লাটাগুড়ি ও গরুমারা বনাঞ্চলের মাঝে জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক তরুণীর। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা মারে একটি ছোট গাড়ি। দুর্ঘটনায় গাড়িতে থাকা আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। মৃত তরুণীর নাম তিতলি রায় (১৯)। আহতরা হলেন রাহুল দাস (২৫), প্রতিষ্ঠা মুখার্জি (২০) ও সান সরকার (২০)। চারজনই শিলিগুড়ির বাসিন্দা বলে জানা গিয়েছে। জানা যায়, চারজন একটি গাড়িতে করে জঙ্গলের দিকে যাচ্ছিলেন। আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে। ধাক্কার জেরে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে মেটেলি থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তিতলি রায়কে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
Ganamadhyam
27 August, 2026
ই-পেপার