এক ঝলক
সেলের সমন্বয়ে নরাকাস (উপক্রম-২), কলকাতার অর্ধবার্ষিক বৈঠক সম্পন্ন ৩ তারকার গোলে জয়ে শুরু চেলসির, দ্রুততম গোলের রেকর্ড ব্রাজিলিয়ানের

বাগদা হাসপাতালে নার্সদের হেনস্থা, ধৃত দুই 

সোমনাথ পাল (বাগদা): চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের ডাক্তার নার্সদের সঙ্গে অশালীন আচরনের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম অরুণ মণ্ডল ও প্রনব বালা। উত্তর ২৪ পরগণার বাগদা গ্রামীণ হাসপাতালের ঘটনা।ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে মঙ্গলবার তাদের বনগাঁ মহকুমা আদালতে পেশ করে বাগদা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতদের বিরুদ্ধে হাসপাতালের কর্তব্যরত নার্সদের সঙ্গে অশালীন আচডরণ ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ করেছেন বাগদা ব্লক স্বাস্থ্য আধিকারিক। অভিযোগের তদন্তে নেমে রাতেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে ওই দুই ব্যক্তি তাদের এক আত্মীয় কে বাগদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। এরপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের কর্তব্যরত নার্সদের সঙ্গে অভব্য আচরণ করে দুই অভিযুক্ত। রাতেই দুই অভিযুক্তর বিরুদ্ধে বাগদা থানায় লিখিত অভিযোগ জানান বিএমওএইচ। এরপরই ঘটনার তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
Ganamadhyam
26 August, 2026
ই-পেপার