এক ঝলক
মুখ্যমন্ত্রীর কাছে পার্ক স্ট্রিটের সেই ফুটপাতবাসী, পেলেন আশ্রয় যাদবপুর ক্যাম্পাসে শান্তি ফেরাতে আবেদন উচ্চশিক্ষামন্ত্রীর ২০ জন এনসিপিআই সাংসদকে নোটিশ সুপ্রিম কোর্টের এসআইআরে নাম বাদ মানে নাগরিকত্ব বাদ যাওয়া নয় : সুপ্রিম কোর্ট সেলের সমন্বয়ে নরাকাস (উপক্রম-২), কলকাতার অর্ধবার্ষিক বৈঠক সম্পন্ন

মুখ্যমন্ত্রীর কাছে পার্ক স্ট্রিটের সেই ফুটপাতবাসী, পেলেন আশ্রয়

নিজস্ব সংবাদদাতা: পার্ক স্ট্রিটের ফুটপাতে শিশুর জন্য দুধ গরম করতে গিয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছে ধমক খেয়েছিলেন এক মহিলা। মঙ্গলবার শিশুকে কোলে নিয়েই সল্টলেকে মুখ্যমন্ত্রী শুভন্দু অধিকারীর দ্বারস্থ হলেন সেই মহিলা।এদিন তাদের সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে যান বরানগরের বিধায়ক সজল ঘোষ। মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলেন পার্ক স্ট্রিটের ফুটপাতবাসী সীতাদেবী। সীতাদেবীর সঙ্গে তার মেয়ে ও দুই শিশুও ছিল। মুখ্যমন্ত্রী জনতার দরবার সেরে বেরোতেই তার সঙ্গে কথা বলে ওই পরিবার। দুর্ভোগের কথা শোনেন মুখ্যমন্ত্রী। মহিলাকে মুখ্যমন্ত্রীর আশ্বাস, ফুটপাথে আর থাকতে হবে না। আমরা থাকার ব্যবস্থা করে দেব। নিশ্চিন্তে সেখানে থাকবেন। পুরসভাকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, দ্রুত তাদের থাকার ব্যবস্থা করে দিতে। শুভেন্দু অধিকারীর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় ওই ফুটপাতবাসীকে টাকা দিয়ে বিজেপির বিরুদ্ধে কথা বলতে বলেছিলেন। মুখ্যমন্ত্রীর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় লোক পাঠিয়ে বলছেন, টাকা নাও, বিজেপির বিরুদ্ধে বলো। কিন্তু সীতাদেবী বললেন, ভরসা মুখ্যমন্ত্রীকে করি, ভরসা বিজেপিকে করি। মমতার চক্করে নেই। একই সঙ্গে শুভেন্দু বলেন, আমি ওকে বললাম, রাস্তায় থাকবেন না। ফুটপাত তো মানুষের জন্য। আপনার থাকার ব্যবস্থা করব। এই ঘটনায় বিরোধীদের নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ৩৪ বছরে বামপন্থীরা আর ১৫ বছরে তৃণমূল এই মানুষদের খোঁজ নেননি। পার্ক স্ট্রিটের ফুটপাতে শিশুর জন্য স্টোভ জ্বালিয়ে দুধ গরম করতে দেখে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল চটে যান। ওই মহিলাকে কড়া ধমকও দেন।
Ganamadhyam
26 August, 2026
সেই ভিডিয়ো ভাইরাল হওয়ার পরে সমালোচনার ঝড় বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে। সোমবার অগ্নিমিত্রা পাল সোশ্যাল মিডিয়ায় জানান, তিনি ফুটপাত পথচারীদের জন্য পরিষ্কার রাখতেই ওই কাজ করেছিলেন। ফুটপাতে বিপজ্জনক ভাবে স্টোভ জ্বলছিল, অভিভাবক ছাড়াই বাচ্চা ঘুরছিল- সেই বিষয়টি নিয়েই তিনি সরব হয়েছিলেন বলে জানান। তবে এও বলেন, আমি হয়তো চিৎকার করে বলেছি, সেটা হয়তো আরেকটু নরম করে, আরেকটু বুঝিয়ে বলা উচিত ছিল। মন্ত্রীর এই ভিডিয়ো নিয়ে আক্রমণ শানিয়েছিল বাম ও তৃণমূল। মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, উনি  কারও বিরুদ্ধে অভিযোগ করেননি। তার সংযোজন, বামপন্থীরা ৩৪ বছরে এবং তৃণমূল ১৫ বছরে এদের খোঁজ নেয়নি। সোমবার সমাজমাধ্যমে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনা নিয়ে বিজেপিকে নিশানা করেন। তিনি বলেন, মা দুধ ফোটাচ্ছেন, বাচ্চার জন্য। তার থাকার জায়গা নেই, অসহায়। অসহায় মানুষের আগে থাকার ব্যবস্থা করুন। আমরা অনেক রাত্রিনিবাস করেছিলাম। দুধ ফেলে দিতে খারাপ লাগে না? মনে রাখবেন, মায়ের অভিশাপ অনেক বড়। পরিবারটি চাইলে, আমি ওদের দায়িত্ব নিতে রাজি। আমাদের কোনও সহকর্মীর বাড়িতে ওদের থাকা, বাচ্চাদের পড়াশোনা, খাবারের ব্যবস্থা করব আমি। এই প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পাল্টা বলেন, উনি ওর বাড়িতে রাখছেন না কেন? নিয়ে যান। তবে ওই মহিলা রাজি হলে তো! পার্ক স্ট্রিটের ঘটনা নিয়ে সমাজমাধ্যমে নেটাগরিকদের একাংশ এবং বিরোধীরা সুর চড়ানোর পরে সোমবার অবশ্য নিজের আচরণের প্রশ্নে ফের ব্যাখ্যা দেন মন্ত্রী অগ্নিমিত্রা। বলেন, অনাবশ্যক সমালোচনা করবেন না। হ্যাঁ, আমি হয়তো চিৎকার করে বলেছি। আমার সেটা একটু নরম ভাবে বা বুঝিয়ে বলা দরকার ছিল। পাশাপাশি, ফের বলেন, ফুটপাত হাঁটাচলার জন্য, বসবাসের জন্য নয়। শিল্প-বিনিয়োগের প্রশ্নে শহরের রাস্তাঘাটকেও উপযোগী করে তোলার কথা বলেন মন্ত্রী। এই আবহেই মঙ্গলবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন ফুটপাতবাসী ওই মহিলা।
ই-পেপার