সেলের সমন্বয়ে নরাকাস (উপক্রম-২), কলকাতার অর্ধবার্ষিক বৈঠক সম্পন্ন
কলকাতা : স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (সেল), সি.এম.ও., কলকাতা কার্যালয়ের সমন্বয়ে নগর রাজভাষা কার্যন্বয়ন সমিতি (উপক্রম-২), কলকাতা-র অর্ধবার্ষিক বৈঠক ২৫ আগস্ট ২০২৬ তারিখে ধনধান্য অডিটোরিয়াম, কলকাতায় অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সেল, সি.এম.ও.-র কার্যনির্বাহী অধিকর্তা (অর্থ ও হিসাব) এবং নরাকাস (উপক্রম-২), কলকাতার সভাপতি সুরেন্দ্র কুমার শর্মা। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী, সংসদীয় বিষয়ক এবং নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর, উমেশ রায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এই উপলক্ষে সুরেন্দ্র কুমার শর্মা, কার্যনির্বাহী অধিকর্তা এবং সভাপতি, নরাকাস (উপক্রম-২), সেল, সি.এম.ও. রথেন্দ্র রমন, চেয়ারম্যান, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট; সম্রাট রাহী, ভাইস চেয়ারম্যান, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট; কমোডোর রাকেশ ছীলর, চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর, দ্য ব্রেথওয়েট বার্ন অ্যান্ড জেসপ কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড; কমোডোর পি.আর. হরি, চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর, গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড, কলকাতা; অনন্ত মোহন সিং, চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর, অ্যান্ড্রু ইউল অ্যান্ড কোম্পানি লিমিটেড; শ্রী আর. বীরাবাহু, ডিরেক্টর (ফিন্যান্স), ব্রেথওয়েট অ্যান্ড কোম্পানি লিমিটেড; বসন্ত কুমার ভুঁইয়া, রিজিওনাল এক্সিকিউটিভ ডিরেক্টর, এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া; সুদীপ্ত ব্যানার্জি, ডেপুটি জেনারেল ম্যানেজার, ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড-সহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার কার্যালয় প্রধান এবং বরিষ্ঠ আধিকারিকরা উপস্থিত ছিলেন। সেলের চিফ জেনারেল ম্যানেজার (হিউম্যান রিসোর্সেস) এবং সমিতির সচিব প্রশান্ত ওঝা উপস্থিত সকল অতিথি ও অংশগ্রহণকারীকে স্বাগত জানান এবং সমিতির প্রতিবেদন পেশ করেন।