এক ঝলক
সেলের সমন্বয়ে নরাকাস (উপক্রম-২), কলকাতার অর্ধবার্ষিক বৈঠক সম্পন্ন ৩ তারকার গোলে জয়ে শুরু চেলসির, দ্রুততম গোলের রেকর্ড ব্রাজিলিয়ানের

উখরা গ্রাম পঞ্চায়েতে সর্বসম্মতিক্রমে উপপ্রধান হলেন কাজল পান্ডে

সার্থক কুমার দে (দুর্গাপুর) : অন্ডাল ব্লকের উখরা গ্রাম পঞ্চায়েতে সর্বসম্মতিক্রমে নতুন উপপ্রধান নির্বাচিত হলেন কাজল পান্ডে। মঙ্গলবার পঞ্চায়েতের কনফারেন্স হলে উপপ্রধান নির্বাচনের জন্য সভা অনুষ্ঠিত হয়। সেখানেই সদস্যদের সর্বসম্মতিতে কাজল পান্ডেকে উপপ্রধান নির্বাচিত করা হয়। তৃণমূল পরিচালিত উখরা পঞ্চায়েতে ২০২৩ সালে সদস্যদের ভোটাভুটিতে প্রধান নির্বাচিত হন মিনা কোলে এবং উপপ্রধান হন শরণ সাইগল। চলতি মাসের ৪ তারিখ শারীরিক ও ব্যক্তিগত কারণে উপপ্রধানের পদ থেকে পদত্যাগ করেন শরণ সাইগল। এরপর নতুন উপপ্রধান নির্বাচনের জন্য বিডিওর কাছে আবেদন জানান পঞ্চায়েতের সদস্যরা।এদিন নির্বাচনী প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন আধিকারিক সৌমেন্দ্রনাথ মণ্ডল এবং পিডিও সব্যসাচী চক্রবর্তী। সৌমেন্দ্রনাথ বাবু জানান, পঞ্চায়েতের ২৬ জন বর্তমান সদস্যের মধ্যে এদিন সভায় উপস্থিত ছিলেন ২৪ জন। পঞ্চায়েত সদস্য দয়াময় সিংহ উপপ্রধান পদে কাজল পান্ডের নাম প্রস্তাব করেন। তাকে সমর্থন করেন অনিল কুমার বর্ণওয়াল। দ্বিতীয় কোনও প্রার্থী না থাকায় সর্বসম্মতিক্রমে কাজল পান্ডে উপপ্রধান নির্বাচিত হন। নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর নতুন উপপ্রধানকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন পঞ্চায়েত সদস্যরা। উপস্থিত সকলকে মিষ্টিমুখও করানো হয়। কাজল পান্ডে বলেন, উপপ্রধানের পদটি খালি থাকায় পঞ্চায়েতের দৈনন্দিন কাজে কিছুটা সমস্যা হচ্ছিল। এলাকার উন্নয়ন এবং সরকারি পরিষেবা সচল রাখতে তিনি দায়িত্ব নিয়ে কাজ করবেন।
Ganamadhyam
26 August, 2026
ই-পেপার