এক ঝলক
সেলের সমন্বয়ে নরাকাস (উপক্রম-২), কলকাতার অর্ধবার্ষিক বৈঠক সম্পন্ন ৩ তারকার গোলে জয়ে শুরু চেলসির, দ্রুততম গোলের রেকর্ড ব্রাজিলিয়ানের

পুলিশ ও বিএসএফের যৌথ উদ্যোগে ভারত বাংলাদেশ সীমান্তে গ্রেফতার চার

সুব্রত শেঠ (হবিবপুর) : মালদা হবিবপুর থানার পুলিশ এবং বিএসএফের যৌথ উদ্যোগে মালদার হবিবপুর ব্লকের জাজইল অঞ্চলের ভবানীপুর সীমান্ত এলাকা থেকে চার বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সীমান্ত এলাকায় চারজনকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয়। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করেন। তৎক্ষণাৎ তাদের আটক করে হবিবপুর থানায় নিয়ে আসা হয়।‌ পুলিশ সূত্রে জানা যায়, হবিবপুর থানায় জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, চোরাই পথে বাংলাদেশে নিজেদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যেই তারা সীমান্ত এলাকায় ঘোরাফেরা করছিল। বুধবার সকালে হবিবপুর থানার পুলিশ তাদের মালদা জেলা হোমিং সেন্টারে পাঠিয়ে দেয়। আটক চারজনের নাম মোঃ মোহারাম আলী (১৯), মোঃ ইয়ামিন হোসেন (২০) মোঃ জাগদল হোসেন (১৯)মোঃ সাজিব হোসেন (১৯)। জানা যায় তাদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চরকেট পাড়া এলাকায়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Ganamadhyam
27 August, 2026
ই-পেপার